Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘চুপ থাকা মানে প্রশ্রয়’, কাদের নাম প্রকাশের হুমকি দিলেন অপরাজিতা?মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?

ED Raid: ভোর থেকেই কলকাতার একাধিক ঠিকানায় চলছে তল্লাশি, কোন মামলায় রাজ্যে ফের সক্রিয় ইডি?

শনিবার সকাল সাতটার পরপরই ইডির (ED) কয়েকটি দল বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাটি বেআইনিভাবে বহু মানুষের জমি দখল করেছে এবং কিছু নির্দিষ্ট প্রকল্পের নাম দেখিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিয়েছে।

ED Raid: ভোর থেকেই কলকাতার একাধিক ঠিকানায় চলছে তল্লাশি, কোন মামলায় রাজ্যে ফের সক্রিয় ইডি?

কলকাতায় ফের সক্রিয় ইডি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 March 2026 11:10

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের সক্রিয় হয়েছে ইডি (ED raid in Kolkata)। জমি দখল এবং আর্থিক দুর্নীতির অভিযোগে শহরের একটি সংস্থা এবং তার সঙ্গে যুক্ত আধিকারিকদের বাড়ি-দফতর মিলিয়ে ৭ থেকে ৮টি স্থানে একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। ভোটের মুখে এমন অভিযানে রাজনৈতিক মহল জুড়ে আবারও জল্পনা বাড়ছে।

শনিবার সকাল সাতটার পরপরই ইডির (ED) কয়েকটি দল বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাটি বেআইনিভাবে বহু মানুষের জমি দখল করেছে এবং কিছু নির্দিষ্ট প্রকল্পের নাম দেখিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিয়েছে। কলকাতা-সহ (ED Raid in Kolkata) নানা জায়গায় এই সংস্থার বিরুদ্ধে ১৬-১৭টি এফআইআর রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন ভোর থেকেই বালিগঞ্জ প্লেসে (Ballygynge Place) এক ব্যবসায়ীর বাড়ি-সহ সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। ইডির আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। নথিপত্র, জমির দলিল, আর্থিক লেনদেনের হিসাব- সবই খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, সংস্থার কিছু আধিকারিককে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। জোরকদমে চলছে ভোট প্রচারও। ২৯৪টি আসনে ২৩ ও ২৯ এপ্রিল ভোট হবে দুই দফায়। ফল ঘোষণা ৪ মে। আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় হঠাৎ কেন্দ্রীয় সংস্থার এই অভিযানকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক আলোচনা।

উল্লেখ্য, এর আগে ৮ জানুয়ারি অন্য এক মামলায় রাজ্য সরকার তৃণমূলের ভোট কুশলী সংস্থা সঙ্গে যুক্ত আইপ্যাকের (I Pac) সল্টলেক দফতর এবং লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেদিন তল্লাশির সময় হঠাৎ সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় ইডি (ED) অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে নথিপত্র 'ছিনতাই' করেছেন। যদিও মুখ্যমন্ত্রীর দাবি ছিল, তার দলের ভোট সংক্রান্ত নথি ইডি বেআইনি ভাবে নিয়ে যাচ্ছিল, তাই তিনি তা আটকেছেন। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এছাড়া কয়লা পাচার মামলাতেও (Coal Smuggling Case) তল্লাশি চলেছে। বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ইডি দফতরে ডাকা হলেও তিনবারই হাজিরা এড়িয়েছেন। এই মামলার তদন্ত এখনও চলছে। আবারও মনোরঞ্জন মণ্ডলের কাছে নোটিস পাঠাতে পারে তদন্তকারীরা। আর এসবের মধ্যেই ফের এক নতুন মামলায় শহরে তল্লাশি শুরু করল ইডি। 


```