Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিএলও-দের বিক্ষোভ, সিইও দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগে কমিশন! পুলিশের কাছে রিপোর্ট তলব

কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, সিইও-র দফতরে যে পর্যায়ের নিরাপত্তা থাকা উচিত ছিল, তা স্পষ্টতই অপ্রতুল। ফলে সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট ও ডেপুটি সিইও-সহ দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। 

বিএলও-দের বিক্ষোভ, সিইও দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগে কমিশন! পুলিশের কাছে রিপোর্ট তলব

গ্রাফিক্স - দ্য ওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যের সিইও দফতরের (CEO Office) সামনে অবস্থান চলছে বিএলও-দের (BLOs) একাংশের। অফিসের ভিতরেও অবস্থান করেছিলেন কয়েকজন। শুধু তাই নয়, সিইও-কে (CEO) ঘেরাও করেও রাখা হয়। এই ঘটনায় গুরুতর নিরাপত্তা ভাঙনের অভিযোগ উঠেছে। আর তাতেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ কমিশনার (Kolkata Police CP) মনোজ ভার্মাকে (Manoj Verma) চিঠি দিয়েছে তারা।

সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কমিশন পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। স্পষ্ট বলা হয়েছে, দুদিন অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অ্যাকশন টেকেন রিপোর্ট (Action Taken Report) জমা দিতে হবে। গত ২৪ নভেম্বরের ঘটনার রিপোর্ট হাতে পাওয়ার পরই এই পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)।

কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, সিইও-র দফতরে (CEO Office) যে পর্যায়ের নিরাপত্তা (Security) থাকা উচিত ছিল, তা স্পষ্টতই অপ্রতুল। ফলে সিইও, অ্যাডিশনাল সিইও (Ad CEO), জয়েন্ট ও ডেপুটি সিইও-সহ (Joint and Deputy CEO) দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কমিশনের এও দাবি, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে তা আলোচনার কেন্দ্রে। তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই।

কমিশনের পর্যবেক্ষণ, বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সংশোধন জরুরি এবং দফতরের ভিতরে-বাইরে যাতায়াতকারী সব কর্মীর নিরাপত্তায় অবিলম্বে বাড়তি ব্যবস্থা নিতে হবে। চিঠিতে কমিশনের স্পষ্ট নির্দেশ, কলকাতা পুলিশকে (Kolkata Police) দ্রুত উদ্যোগ নিয়ে নিশ্চিত করতে হবে। সিইও দফতর, সংশ্লিষ্ট অফিসারদের আবাসন এবং তাঁদের যাতায়াত সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার হয়।

এর পাশাপাশি কমিশন জানিয়েছে, যে কোনও ধরনের সংবেদনশীল নথি বা তথ্য যাতে ভুল হাতে না যায়, সে বিষয়েও সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে।

কমিশন আরও বলেছে, কোনও পরিস্থিতিতেই ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়া চলবে না। রাজ্যে যে কোনও আসন্ন নির্বাচনের আগে এ ধরনের নিরাপত্তা ভাঙন উদ্বেগ তৈরি করতে পারে, এবং তাই পুলিশকে সকল সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তারা।

অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সিইও অফিস চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও-রা (BLOs)। তবে মঙ্গলবার রাতে অফিসের ভিতরে অবস্থানে বসা বিএলও-দের সঙ্গে সাক্ষাৎ করেন সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। এই সাক্ষাতের পরই সিইও অফিস থেকে বেরিয়ে আসেন বিক্ষোভরত বিএলও-রা। তবে অফিসের বাইরে যে অবস্থান চলছিল, সেটি এখনও বহাল।

বিএলও-দের দাবি, সিইও কথা দিয়েছেন যে, বিএলও-দের কোনও রকম শো-কজ করা হবে না, চাপও দেওয়া হবে না। তারপরই অফিসের ভিতরের অবস্থান তুলে নেন তাঁরা।  


```