Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ইস্টবেঙ্গল-মোহনবাগানের একাধিক সমর্থক নিখোঁজ রবিবারের বিক্ষোভ মিছিলে! হাইকোর্টে রুজু মামলা

মিছিলের পর বাড়ি ফেরেননি বেশ কয়েক জন। নির্দিষ্টভাবে কোনও খোঁজও মিলছে না তাঁদের। অভিযোগ, সমর্থকদের নানাভাবে ট্র্যাক করে, ধরপাকড়ের নামে গ্রেফতার করে পুলিশ তাঁদের তুলে নিয়ে গেছে।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের একাধিক সমর্থক নিখোঁজ রবিবারের বিক্ষোভ মিছিলে! হাইকোর্টে রুজু মামলা

মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের আটক করে পুলিশ।

শেষ আপডেট: 19 August 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: রবিবার যুবভারতী ক্রীড়ঙ্গনে ডার্বি ম্যাচ বাতিল নিয়ে এবং আরজিকর কান্ডের প্রতিবাদে মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের বিরাট যৌথ মিছিল ছিল। যোগ দিয়েছিল মহামেডান ক্লাবের সমর্থকরাও। সেখানেই বিক্ষোভ দেখাতে গিয়ে দুই প্রধান দলের বেশ কিছু সমর্থক নিখোঁজ বলে অভিযোগ উঠেছে! নির্দিষ্টভাবে কোনও খোঁজও মিলছে না তাঁদের। অভিযোগ, সমর্থকদের নানাভাবে ট্র্যাক করে, ধরপাকড়ের নামে গ্রেফতার করে পুলিশ তাঁদের তুলে নিয়ে গেছে।

এই পরিস্থিতিতে আজ, সোমবার, হাইকোর্টের দ্রুত হস্তক্ষেপ আবেদন করে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। জরুরি মামলার অনুমতিও দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। দুপুর দুটোয় শুনানি হবে প্রধান বিচারপতি বেঞ্চে। সরকার পক্ষের আইনজীবীকেও এই শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

শুনানিতে রাজ্যের আইনজীবী জানিয়েছেন, গতকাল যাঁদের ধরপাকড় করা হয়েছিল, তাঁদের  ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ছেড়েও দেওয়া হয়েছে। যদি এখনও কেউ পুলিশের কাছে থেকে থাকেন, তাহলে তাঁদেরও অবিলম্বে ছেড়ে দেওয়া হবে।

রবিবার কলকাতা ডার্বি ম্যাচ বাতিল হয়ে গেছিল। ডুরান্ড কমিটির তরফে জানানো হয়েছিল, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় ম্যাচ বাতিল করা হয়েছে। যদিও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা দাবি করেছেন আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হবে জেনেই ম্যাচ বাতিল করা হয়। ম্যাচ না হলেও দুই দলের সমর্থকরা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে রবিবার পথে নেমেছিল। তবে তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, একাধিক সমর্থককে আটকও করা হয়েছিল। 

ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে এত বছর ধরে প্রতিপক্ষ হিসেবেই দেখেছে বাংলা। কিন্তু গতকাল ডার্বি ম্যাচ বাতিল হওয়ার পরেই সিদ্ধান্ত হয়, দুই দলই একসঙ্গে পথে নামবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে। সেই মতোই প্রস্তুতি চলছিল এদিন। কিন্তু জমায়েতের কিছুক্ষণ আগে বিধাননগর পুলিশ জানিয়ে দেয়, এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। কোনও জমায়েত চলবে না।

এর পরেও বিকেল চারটে বাজতেই কাতারে কাতারে সমর্থকদের ঢুকতে দেখা যায় ক্রীড়াঙ্গনের দিকে। কিছুক্ষণের মধ্যেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। চিৎকার শোনা যায়, 'উই ওয়ান্ট জাস্টিস!' চেষ্টা করেও এই ভিড় সামাল দিতে পারেনি পুলিশ। শেষমেশ চালাতে হয় লাঠি। বহু সমর্থককে জোর করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মিছিলকারীরা চিৎকার করে অভিযোগ করতে থাকেন, কোনও প্ররোচনা ছাড়া, কোনও অশান্তি ছাড় পুলিশ রীতিমতো আক্রমণ করেছে তাঁদের উপর। কোনও রাজনৈতিক স্লোগানও ওঠেনি বলে দাবি তাঁদের। তার পরেও তাঁদের লাঠি মেরে তাড়ানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন, ম্যাচ বাতিলের পরে তাঁরা শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন। স্লোগান তুলেছিলেন 'উই ওয়ান্ট জাস্টিস'। জানা গেছে, এর পরে পুলিশ তাঁদের চলে যেতে বলে। সমর্থকরা জানান, তাঁরা কোনও অশান্তি করছেন না। রাস্তা ছাড়বেন না। এর পরেই ছত্রভঙ্গ করতে তাঁদের উপর লাঠি চালানো হয় বলে অভিযোগ। মারধরের মুখে আহত হন মহিলা সমর্থকরাও। প্রিজন ভ্যানে দুই দলের সমর্থকদেরই তোলা হয়। 

তবে শেষমেশ পুলিশ পিছু হটল সমর্থকদের প্রবল প্রতিবাদের মুখে। আটক করা সমর্থকদের ছেড়ে দিতে বাধ্য হয়। এর পরে ফের মিছিল করেন প্রতিবাদীরা। এক সমর্থকের কথায়, 'এতদিন আমরা লড়াই করেছি। কিন্তু আজ আমরা এক হয়ে গেছি। এক করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধেই আমরা আজ একজোট।'

কিন্তু এর পরেই নাকি নিখোঁজ হয়েছেন বেশ কিছু প্রতিবাদী। আদালতের মামলার দিকেই এখন চোখ সকলের। 


```