Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মেট্রো গেলেই বাড়ি কাঁপে', ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে দুর্গা পিতুরি লেনে

সেখানে গিয়ে দেখা গেল, এই এলাকার বড় সমস্যার মূল কারণ শুধু ভূমিকম্প নয়, বরং মেট্রো রেলের কাজ। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর টানেল তৈরির সময় তাঁদের বহু বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। এমনকী কয়েকটি বাড়ির অংশ ভেঙেও পড়েছে। এই ভাঙা অংশের মেরামতির কাজ এখনও চলছে।

'মেট্রো গেলেই বাড়ি কাঁপে', ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে দুর্গা পিতুরি লেনে

ভূমিকম্পে আতঙ্কিত দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা

প্রিয়া ধর

শেষ আপডেট: 23 November 2025 12:22

দ্য ওয়াল ব্যুরোঃ সম্প্রতি কলকাতায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শহরের পুরনো বাড়িগুলিতে আতঙ্ক আরও বেড়েছে। বাংলাদেশে এই কম্পনে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবর এসে পৌঁছেছে এখানেও। আর এমন সময়েই আমরা গিয়ে পৌঁছলাম দুর্গা পিতুরি লেনে, যেখানে বহু বাড়ি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সেখানে গিয়ে দেখা গেল, এই এলাকার বড় সমস্যার মূল কারণ শুধু ভূমিকম্প নয়, বরং মেট্রো রেলের কাজ। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর টানেল তৈরির সময় তাঁদের বহু বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। এমনকী কয়েকটি বাড়ির অংশ ভেঙেও পড়েছে। এই ভাঙা অংশের মেরামতির কাজ এখনও চলছে।

এক বাসিন্দার কথায়, “মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার পর থেকেই বাড়িতে ফাটল ধরেছে। সামান্য কম্পনেই বাড়ি দুলে ওঠে। এদিকে ভূমিকম্পের ভয়ে তো রাতে ঘুমই হয় না!”

মাটির নীচ থেকে রোজ মেট্রো যাওয়ার ফলে বাড়িগুলি কাঁপছে বলে তাঁদের দাবি। সাম্প্রতিক ভূমিকম্প সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। দেওয়ালে বড় ফাটল, সিলিং ঝুলে পড়া, প্লাস্টার খসে পড়া - সব মিলিয়ে বাড়িতে থাকা কঠিন হয়ে উঠছে।

আরও বড় সমস্যা হল - মেরামতির কাজ চলছে ঠিকই, কিন্তু সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত বাসিন্দাদের নিরাপত্তা নেই। অনেকে বলেন, মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের পর থেকেই তাঁদের দৈনন্দিন জীবনে ভয় চেপে বসেছে। মেট্রো যেতেই বাড়ি হালকা দুলে ওঠে। অনেকে রাতে আলো জ্বালিয়ে ঘুমোন, কারণ মনে হয় কখন কী ভেঙে পড়বে।

এই লেনের বাড়িগুলি বহু পুরনো। অনেক বাড়ির বয়স ১০০ বছরের বেশি। এমনিতেই এই বাড়িগুলি দুর্বল, তার উপর মেট্রোর কাজ ও সাম্প্রতিক ভূমিকম্প মিলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এক বৃদ্ধ বাসিন্দা বলেন - “আমাদের বাড়ি মেরামত হচ্ছে ঠিকই, কিন্তু ভিতর থেকে কতটা শক্তিশালী আছে জানি না। আবার ভূমিকম্প হলে কী হবে কে জানে!”

স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। বাড়িগুলি সঠিকভাবে পরীক্ষা করে দেখে মেরামতির কাজ দ্রুত শেষ করা হোক। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থাও করা উচিত।

দুর্গা পিতুরি লেনের এই চিত্র আবারও প্রশ্ন তুলছে - কলকাতার পুরনো বাড়িগুলির নিরাপত্তা কি যথেষ্ট নজরে রাখা হচ্ছে? মেট্রো কাজের প্রভাব কি ঠিকমতো মূল্যায়ন করা হয়েছে?

এখন বাসিন্দাদের একটাই আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, যাতে প্রতিদিনের এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়া যায়।


```