Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বর্ষার সময় কলকাতার কোথাও ৫ ঘণ্টার বেশি জল জমবে না, আশ্বাস ফিরহাদের

খবরের শিরোনামের সঙ্গে থাকা ছবিটা দেখেছেন?

বর্ষার সময় কলকাতার কোথাও ৫ ঘণ্টার বেশি জল জমবে না, আশ্বাস ফিরহাদের

ফি-বর্ষায় রাতভর বৃষ্টিতে এমনই হাল হয় মহানগরী কলকাতার। ফাইল ছবি।

শেষ আপডেট: 5 May 2025 20:19

দ্য ওয়াল ব্য়ুরো: খবরের শিরোনামের সঙ্গে থাকা ছবিটা দেখেছেন?

ফি-বর্ষায় রাতভর বৃষ্টিতে এমনই হাল হয় মহানগরী কলকাতার (Kolkata)। উত্তরের কাশীপুরের রতনবাবু রোড এলাকা (কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই রাস্তা) থেকে দক্ষিণের গড়িয়া, বেহালা, ঢাকুরিয়া। ভারী বর্ষায় জমা জল পেরিয়ে বাজার হাট যাওয়া থেকে অফিস, কার্যত নরকযন্ত্রণা ভোগ করতে হয় শহরবাসীকে।

এবার এই পরিস্থিতির বদল ঘটতে চলেছে। এবারের বর্ষায় কলকাতার কোথাও ৫ ঘণ্টার বেশি জল দাঁড়াবে না, তাও অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে। তা না হলে বৃষ্টির কিছু পরেই দাঁড়ানো জল সরিয়ে দেওয়া হবে।  এমনই দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে এদিন পুরসভার কাউন্সিলর এবং সমস্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী। বৈঠক শেষে একথা জানান তিনি। ফিরহাদের কথায়, "আগের চেয়ে পরিকাঠামো অনেক উন্নত করা হয়েছে। কলকাতায় ৫ ঘণ্টার বেশি কোথায় জল জমবে না।"

কলকাতার মহা নাগরিক তথা রাজ্যের পুরমন্ত্রী এও জানান, পুর এলাকার বেশি ভাগই খালই সংস্কার করা হয়েছে। তাও সমস্ত খালের বর্তমানের পরিস্থিতি উপরে নজর রাখতে বলা হয়েছে। যেটা বাকি আছে সেটা সেচ দফতর আগামী বছর করবে।

এর পাশাপাশি শহরের ফ্লাইওভারগুলির অবস্থার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। খোঁজ খবর নেওয়া হয় পোর্ট ট্রাস্টের এলাকার। ফিরহাদের কথায়, "ওই এলাকায় কোনওদিন কোনও নিকাশি ছিল বলে শুনিনি। ফলে সামান্য বর্ষাতেই বন্দর এলাকায় জল জমে যায়। এ ব্যাপারে শীঘ্রই যথাযথ পদক্ষেপের জন্য ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে।"

যে সব এলাকায় পাইপ লাইনের কাজ এখনও চলছে, তাদের ৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে পুরসভা। পাম্পিং স্টেশনগুলির পরিকাঠামোও খতিয়ে দেখা হচ্ছে। যাতে কোথাও জল জমলে দ্রুত সেই জল সরিয়ে দেওয়া যায়। এর পাশাপাশি জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ ও বিদ্যুৎ দফতরের সঙ্গে সমন্বয় রেখে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান মেয়র। 


```