Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্যাতিতার পাড়ায় পুজো হবে পুজোর মতোই! তবে বোধনের সুরেই মিলে যাবে বিচারের দাবি

মানুষ অন্যবারের মতোই উৎসবে ফিরেছে? নাকি এখনও পাড়ার মেয়ের বিচারের দাবি মনে রেখেই জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে? কেমন প্রস্তুতি নির্যাতিতার পাড়ার পুজোয়? পুজোকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল।

নির্যাতিতার পাড়ায় পুজো হবে পুজোর মতোই! তবে বোধনের সুরেই মিলে যাবে বিচারের দাবি

পুজোকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল

শেষ আপডেট: 29 September 2024 22:22

অন্বেষা বিশ্বাস
প্রিয়াঙ্কা পাত্র

বাতাসে আগমনীর সুর। চারিদিকে পুজো পুজো গন্ধ। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বছর পেরিয়ে মা দুর্গা মর্ত্যে পা রাখছেন। তাই তার আগমনে কোনও খামতি রাখা যাবে না। এসবের মাঝে শহরে ঘটে গেছে একটা ঘৃণ্য ঘটনা। 

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে চেয়ে সোচ্চার লাখো লাখো মানুষ। সকলেই 'স্বজনহারা'। এদিকে গড়িয়াহাট থেকে হাতিবাগান, নিউ মার্কেট থেকে বেহালা- সব রাস্তা মানুষেরই দখলে। তবে সেটা নির্যাতিতার বিচারের দাবিতে নয়, পুজোর কেনাকাটার ভিড়ে। 

বচ্ছরকার দিনে একটু আধটু কেনাকাটা না করলে কি আর চলে! সবাই কি তবে সত্যিই উৎসবে ফিরল? সারা শহর ঘুরতে ঘুরতে দ্য ওয়াল পৌঁছেছিল নিহত ডাক্তারের নিজের পাড়ায়।

সেখানে কি মানুষ অন্যবারের মতোই উৎসবে ফিরেছে? নাকি এখনও পাড়ার মেয়ের বিচারের দাবি মনে রেখেই জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে? কেমন প্রস্তুতি নির্যাতিতার পাড়ার পুজোয়? পুজোকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল

পুজোর প্রস্তুতি কেমন, তা জানলে চাওয়া হলে পুজো কমিটির সেক্রেটারি বলেন, 'প্রতিবারের মতো এবারেও একই রকম পুজো হচ্ছে। শুধু চারদিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, তা এবারে বন্ধ থাকছে। কারণ মনটা কারওই খুব একটা ভাল নেই। প্রতিবারের মতো এবছর আলোয় সাজিয়ে দেওয়া হচ্ছে না। বাকি মায়ের পুজো যেভাবে হয়, তেমনভাবেই হবে।'

পুজো প্রসঙ্গে সেখানকার স্থানীয় এক ব্যক্তি বলেন, 'কোথাও তো পুজো বন্ধ হচ্ছে না। তাহলে এখানেই বা কেন বন্ধ হবে বলুন। তবে হ্যাঁ প্রতিবারের মতো হয়তো সেই জাঁকজমকটা থাকবে না, তবে পুজো তো অবশ্যই হবে।'


```