Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মেডিকেল কলেজে ইমারজেন্সির সামনে মাটিতে গড়াগড়ি মদ্যপ পুলিশের! সামলাতে হিমশিম সহকর্মীরা

কলকাতা মেডিকেল কলেজে এক পুলিশ কর্মীর অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের ওই কর্মী।

মেডিকেল কলেজে ইমারজেন্সির সামনে মাটিতে গড়াগড়ি মদ্যপ পুলিশের! সামলাতে হিমশিম সহকর্মীরা

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 March 2025 23:45

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিকেল কলেজে এক পুলিশ কর্মীর অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় ছিলেন কলকাতা পুলিশের ওই কর্মী। জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম অরুণ কুমার দাস। প্রত্যক্ষদর্শীদের মতে, মেডিকেল কলেজের ইমারজেন্সি বিভাগের সামনে তাঁকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খেতে শুরু করেন। 

ঘটনাটি দেখে হতবাক হয়ে যান হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনরা। হাসপাতালে কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরাও বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই ওই পুলিশকর্মীকে সামলানোর চেষ্টা করা হয়। তবে মদ্যপ অবস্থায় থাকায় তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ। 

শেষমেশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কেন কর্তব্যরত অবস্থায় এমন আচরণ করলেন তিনি, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এই ঘটনার পরই পুলিশ বিভাগের তরফ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। অরুণ কুমার দাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে এবং তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। এই ঘটনা ঘিরে কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


```