Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাচ নিয়ে কুরুচিকর মন্তব্য! ফের পুলিশে অভিযোগ জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়

তাঁর বক্তব্য, ৪৫ বছর ধরে তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কুরুচিকর আক্রমণ মেনে নেওয়া যায় না। 

নাচ নিয়ে কুরুচিকর মন্তব্য! ফের পুলিশে অভিযোগ জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়

ডোনা গঙ্গোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন ও অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার যুগে নামী ব্যক্তিত্বদের প্রায়ই হেনস্থার মুখে পড়তে হয়। তার ব্যতিক্রম নন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly)। দীর্ঘদিন ধরে চলতে থাকা অনলাইন আক্রমণে (Online Attack) ক্ষুব্ধ হয়ে শেষমেশ তিনি পুলিশের কাছে গেলেন তিনি।

সম্প্রতি ঠাকুরপুকুর থানায় (Thakurpukur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ-পত্নী। কী অভিযোগ ডোনার? পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) ডোনার একটি নৃত্য পরিবেশনাকে কেন্দ্র করে ফেসবুকের একটি পেজ থেকে একাধিক কুরুচিকর মন্তব্য পোস্ট করা হয়। মন্তব্যগুলির স্ক্রিনশট জমা দিয়ে ওই পেজটি পরিচালনাকারী অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

জানা গেছে, অভিযোগপত্রের সঙ্গে একটি মোবাইল নম্বরও (Mobile Number) পুলিশের হাতে তুলে দিয়েছেন ডোনা। তাঁর বক্তব্য, ৪৫ বছর ধরে তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কুরুচিকর আক্রমণ মেনে নেওয়া যায় না। ডোনা এও জানিয়েছেন, দেশে-বিদেশে তিনি বহু বছর ধরে বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশন (Dance Program) করে আসছেন। ওড়িশি নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চেও ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার আড়ালে থেকে যেভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।

তাঁর দাবি, অকারণে অপমান, বডি শেমিং (Body Shamming) এবং ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তাঁকে। সেই কারণেই পুলিশি সাহায্য চাইতে বাধ্য হয়েছেন তিনি। ডোনার অভিযোগ দায়েরের পরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে নেমেছে সাইবার সেল। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নৃত্যশিল্পী।

গত মার্চ মাসে পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে - এই অভিযোগ তুলে পুলিশে নালিশ করেছিলেন ডোনা। সেই সময়ে তিনি ছিলেন লন্ডনে। কলকাতার বাসিন্দা এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর। নিজেকে সৌরভ-ডোনার পাড়ার বাসিন্দা বলে দাবি করে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারকে নিয়ে তাঁর গুচ্ছ অভিযোগ রয়েছে। সেই সবই তিনি ওই পোস্টে তুলে ধরেন। জানান, পাড়ার এক আনাজ বিক্রেতা অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য ৬ দিন ধরে সৌরভের বাড়িতে যাওয়া হয়েছিল কিন্তু সাড়া মেলেনি। এরই সঙ্গে সৌরভের বাড়ির ছবি, গাড়ির ছবিও পোস্ট করেন তিনি।

এই মহিলার সব অভিযোগ নস্যাৎ করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন ডোনা। তাঁর সাফ কথা ছিল, তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হয়েছে। গাড়ির যে সব ছবি দেখানো হয়েছে সেটি তাঁর নয়। পরিবারের কারও গাড়িও নয়। ইচ্ছাকৃতভাবে তাঁর এবং সৌরভের ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সৌরভও ক্ষুব্ধ বলে জানিয়েছিলেন ডোনা। 


```