Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিনের শুরুতেই হোঁচট! মেট্রো যেন লোকাল ট্রেন! নেপথ্যে কোন কারণ

বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো পরিষেবায় চূড়ান্ত গোলযোগ! শুরু থেকেই প্রতিটি স্টেশনে গড়ে ৮ থেকে ১০ মিনিট দাঁড়িয়ে পড়ে মেট্রো

 দিনের শুরুতেই হোঁচট! মেট্রো যেন লোকাল ট্রেন! নেপথ্যে কোন কারণ

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 May 2024 10:12

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো পরিষেবায় চূড়ান্ত গোলযোগ! শুরু থেকেই প্রতিটি স্টেশনে গড়ে ৮ থেকে ১০ মিনিট দাঁড়িয়ে পড়ে মেট্রো। ফলে এক একটি স্টেশনে উপচে পড়া যাত্রীদের ভিড়। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।

যানজট এড়াতে এবং দ্রুত গন্তব্যে পৌঁছতে সিংহভাগ মানুষ মেট্রো ব্য়বহার করেন। কিন্তু সকাল থেকেই আপ (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) এবং ডাউন লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) মেট্রোর মন্থর গতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

অনেককে বলতে শোনা যায়, "এক একটি স্টেশনে ৮ থেকে ১০ মিনিট স্টপেজ! লোকাল ট্রেনও তো এর চেয়ে ভাল!"

কী কারণে এমন গোলযোগ? মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকে মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হয়েছে। যার জেরে মেট্রোয় স্বয়ংক্রিয় সিগন্যাল সঠিকভাবে কাজ করছে না। ফলে  ম্যানুয়ালি সিগন্যালিংয়ের মাধ্যে ট্রেন চালাতে কিছুটা দেরি হচ্ছে।

সেকারণেই প্রতি স্টেশনে গড়ে ৮ থেকে ১০ মিনিট মেট্রো দাঁড়িয়ে থাকছে বলেও জানানো হয়েছে। এদিকে সময়ে মেট্রো চলাচল না করায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেকে মেট্রো থেকে বেরিয়ে এসে বাসে চড়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।


```