Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরাম, একই ফ্রেমে ধরা দিলেন দেব-রূপা

এর আগে সাধারণ মানুষ তো বটেই, খেলোয়াড়, ইউটিউবার, শিল্পীদের প্রতিবাদ মিছিল দেখেছে শহর।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরাম, একই ফ্রেমে ধরা দিলেন দেব-রূপা

রূপা গঙ্গোপাধ্যায় এবং দেব

শেষ আপডেট: 24 August 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নানা মহল পথে নেমেছে। সকলের গলায় একই স্বর, 'জাস্টিস ফর আরজি কর'। এর আগে সাধারণ মানুষ তো বটেই, খেলোয়াড়, ইউটিউবার, শিল্পীদের প্রতিবাদ মিছিল দেখেছে শহর। শনিবারও প্রতিবাদ জানিয়েছে আর্টিস্ট ফোরাম। তবে যে ছবি ধরা পড়েছে তা দেখার জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না। একই ফ্রেমে ধরা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। 

টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে অবস্থানে বসেন। সেখানে একাধিক কলাকুশলীরা তো ছিলেনই, সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সেখানেই এসে যোগ দেন দেবও। পাশাপাশি বসতে কিছু আলোচনা করতেও দেখা যায় তাঁদের। টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় গণ অবস্থানে হাজির ছিলেন তাঁরা। দেব, রূপা ছাড়াও এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, চৈতি ঘোষাল, পাওলি দাম, আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

আরজি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই সময়ে দেশেই ছিলেন না দেব। প্রাথমিক পর্যায়ে তাঁর থেকে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি এই ঘটনার। সেই সময়ে ক্ষোভ উগরে দেব সাধারণ মানুষ। তবে গত বুধবার দেব দেশে ফিরেছেন। কিন্তু তারপরই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হাসপাতালে অসুস্থ বাবাকে রেখেই শনিবার আরজি করের ঘটনার বিচার চেয়ে সরব হলেন দেব। অবস্থানে বসার পাশাপাশি মোমবাতি জ্বালিয়েও প্রতিবাদ জানান তিনি।  

এর আগে অবশ্য আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরজি করের ঘটনার মধ্যে। গত ১৪ অগস্ট দেবের ছবি 'খাদান'-এর টিজারের মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা তিনি স্থগিত করার সিদ্ধান্ত নেন। ঘটনাচক্রে সেদিন রাতেই আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়েছিল। মেয়েদের 'রাত দখল'-এর কর্মসূচির সময় এই ঘটনা ঘটে। যা নিয়ে আলাদা করে তোলপাড় চলছে রাজ্যে। 

আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। তবে অনেকের সন্দেহ তার সঙ্গে আরও কেউ জড়িত আছে এই ঘটনায়। তাই আসল দোষীদের শাস্তির দাবিতেই চলছে লাগাতার আন্দোলন, আর তার জেরেই কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, দোষীদের কঠোর শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ঘটনায় দোষীর ফাঁসির দাবিও তোলা হয়েছে।  


```