Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ধেয়ে আসছে 'দানা', শিয়ালদহ দক্ষিণ বিভাগে রাত থেকেই বন্ধ ট্রেন, বাতিল একাধিক লোকাল

বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময়ে কোনও ট্রেন ছাড়বে না।

ধেয়ে আসছে 'দানা', শিয়ালদহ দক্ষিণ বিভাগে রাত থেকেই বন্ধ ট্রেন, বাতিল একাধিক লোকাল

শেষ আপডেট: 23 October 2024 09:54

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আছড়ে পড়বে পুরী ও সাগর দ্বীপের মাঝে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি। দানার প্রভাব পড়বে  এ রাজ্যে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রেল। ইতিমধ্যেই দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এবার দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে কিছু লোকাল ট্রেনও বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। 

ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধে থেকে কয়েকটি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। 

রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময়ে কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত, দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকেও শিয়ালদহর উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। 

শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। 

লোকাল ট্রেন বাতিলের সঙ্গে কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রেল। বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী  কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।

শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব।'

রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানানো হয়েছে, ২৪ অক্টোবর ১৩১২৯ ​​কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সম্পূর্ণ টিকিট ভাড়া পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে।


```