দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে অনুষ্ঠিত হয়ে গেল মধ্যমগ্রামের বাচিকদল ‘শ্রী ও শিল্পী’র প্রথম বার্ষিক শ্রুতিনাট্য সন্ধ্যা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় দলের এক সদস্যের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, যা দর্শকদের মধ্যে এক অনন্য আবহ সৃষ্টি করে।
এই বিশেষ সন্ধ্যায় ‘শ্রী ও শিল্পী’র ৩৭ জন সদস্য মঞ্চস্থ করেন ৯টি ভিন্নধারার এবং ভিন্ন স্বাদের শ্রুতিনাটক। প্রতিটি নাটকই শ্রোতাদের মন জয় করে নেয় অসাধারণ পরিবেশনা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে। অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে স্মারক সম্মান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


.jpeg)