Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের ধর্ষণ শহরে! জেলবন্দি যুবকের মুক্তির কথা বলে স্ত্রীকে হেনস্থা, এফআইআর পার্কস্ট্রিট থানায়

অভিযোগের ভিত্তিতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

ফের ধর্ষণ শহরে! জেলবন্দি যুবকের মুক্তির কথা বলে স্ত্রীকে হেনস্থা, এফআইআর পার্কস্ট্রিট থানায়

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 July 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: এবার ধর্ষণের অভিযোগ উঠল কলকাতার ‘প্রাণকেন্দ্র’ পার্ক স্ট্রিটে। স্বামী জেলে বন্দি। তাঁকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। 

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুজিবুর রহমান, বর্তমানে অসমে কর্মরত। নির্যাতিতা মহিলার বাড়ি বর্ধমানে।

বুধবার রাতে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় মুজিবরকে।

ঠিক কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, মহিলার বয়ান অনুসারে, কলকাতার এক গেস্টহাউসে নিয়ে এসে তাঁর ওপর অত্যাচার চালায় অভিযুক্ত। স্বামীর জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতির টোপ দিয়ে বীরভুম থেকে কলকাতা নিয়ে আসা হয়ছিল তাঁকে।

এদিকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সূত্রপাত, এক মাস আগে। বীরভূমের এক বিস্ফোরণ সংক্রান্ত মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হন ওই মহিলার স্বামী। সেই সূত্রেই মুজিবর রহমানের সঙ্গে স্বামীর জামিনের ব্যাপারে যোগাযোগ করেন তিনি। বিশদে আলোচনা করে তবেই জামিনের ব্যাপারে সাহায্য করা সম্ভব, কিছুটা এমনই কথা বুঝিয়ে কলকাতায় নিয়ে আসেন ওই ব্যক্তি। 

সুযোগ মতো একদিন কথা বলার জন্য মহিলাকে গেস্টহাউসের রুমে ডেকে পাঠান মুজিবর। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এদিকে জামিনও পান মহিলার স্বামী। তারপর তিনি জানতে পারেন এই ঘটনার কথা। স্বামীর কথাতেই পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা। তারপর বীরভূম থেকে মুজিবরকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ১৩ বছর আগে পার্কস্ট্রিটেই ঘটে যাওয়া এক ধর্ষণের কথা।


```