Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম, মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছিল

তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম, মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছিল

শেষ আপডেট: 14 December 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। হেনস্থার অভিযোগ উঠতেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। শনিবার বাম নেতার সেই সাসপেনশন প্রত্যাহার করে নিল দল। 

হেনস্থার কথা উল্লেখ করে ওই মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'

সাংবাদিকের অভিযোগের পর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। তিনি তখন বলেন, 'দ্য ওয়ালের যে সাংবাদিকরা আমার কাছে এসেছেন এর আগে তাঁদের যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।' একাধিক সংবাদমাধ্যমের মহিলা কর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।'

বর্ষীয়ান এই বাম নেতার 'ইয়ার্কি' যে দল একেবারেই ভাল চোখে দেখেনি তা মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিয়েছিলেন। বলেন, 'এক তরুণী সাংবাদিক তন্ময়ের আচরণে বিধ্বস্ত হয়েছেন। দল এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু যে ভাবে পেশাগত কাজ করতে গিয়ে সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়েছে, দল কোনওভাবেই এমন ঘটনাকে সমর্থন করে না।'

বরাহনগর থানায় দু'টি জামিন অযোগ্য ধারায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয় তাঁকে। 

শুক্রবার রাতে জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে ফোন করে তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই মর্মে শনিবার জেলা সিপিএমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


```