Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'৪ বছরে কাউকে গ্রেফতারির প্রয়োজন পড়েনি, এটা মজা?' অভিজিৎ সরকার খুনের মামলায় ভর্ৎসিত সিবিআই

বিচারকের নির্দেশ, অভিযুক্ত ১৮ জনকেই হাজিরা দিয়ে জামিনের আবেদন করতে হবে। তবে চার্জশিট এবং সমন দেওয়ার জন্য ১ মাস সময় চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

'৪ বছরে কাউকে গ্রেফতারির প্রয়োজন পড়েনি, এটা মজা?' অভিজিৎ সরকার খুনের মামলায় ভর্ৎসিত সিবিআই

ফাইল ছবি

শেষ আপডেট: 4 July 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: গত ২ জুলাই ২০২১-র ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Abhijit Sarkar Murder) ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে (Supplementary Chargesheet) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শনিবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের চরম ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের তদন্ত প্রক্রিয়া নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিল আদালত।

খুনের ঘটনার ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আদালতের প্রশ্ন, ''৪ বছরে কাউকে গ্রেফতারের চেষ্টা করেছেন? কাউকে গ্রেফতার করতে হবে, প্রয়োজন মনে করেছিলেন?'' জবাবে সিবিআই-এর তরফে জানানো হয়, আগে যে অফিসার তদন্ত করছিলেন তিনি মনে করেননি কাউকে গ্রেফতার করতে হবে, কারণ তাঁরা সহযোগিতা করছিলেন।

এই বক্তব্য শুনে বিচারক ক্ষোভের সুরে বলেন, ''এটা কি মজা হচ্ছে? ৪ বছর পরে চার্জশিট দিয়েছেন! তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন?'' এরপরই সিবিআই-কে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। এই প্রেক্ষিতে বিচারকের নির্দেশ, অভিযুক্ত ১৮ জনকেই হাজিরা দিয়ে জামিনের আবেদন করতে হবে। তবে চার্জশিট এবং সমন দেওয়ার জন্য ১ মাস সময় চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। সেই সময় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য। তার ভিত্তিতেই এদিন অতিরিক্ত চার্জশিট (সাপ্লিমেন্টারি চার্জশিট) জমা পড়ে আদালতে।

সিবিআই সূত্রে খবর, নতুন করে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর-সহ আরও ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা ১৮।


```