Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভালবাসার মরসুম… কালীঘাট মেট্রো স্টেশনে আদরে মগ্ন যুগল, ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের উদযাপন

ভালবাসা থাকলে প্রকাশ্য মেট্রো স্টেশনেও যে রোম্যান্স করা যায় তা প্রমাণ করে দিলেন কলকাতার যুগল।

ভালবাসার মরসুম… কালীঘাট মেট্রো স্টেশনে আদরে মগ্ন যুগল, ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের উদযাপন

কালীঘাট মেট্রো স্টেশনে যুগল

শেষ আপডেট: 16 December 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: 'প্রকাশ্যে চুমু খাওয়া এ দেশে অপরাধ…' বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতার ‘সরকারি কর্মচারী’ গানে পরিষ্কার জানিয়েছিলেন, এ দেশে সবকিছুই সম্ভব। কিন্তু যেটা একেবারেই অসম্ভব তা হল প্রকাশ্যে চুমু খাওয়া। ভালবাসা প্রকাশের মাধ্যম হিসেবে ‘চুমু’ খাওয়ার বিকল্প নেই। কথায় আছে ভালবাসা বয়স মানে না। কিন্তু ভালবাসা থাকলে প্রকাশ্য মেট্রো স্টেশনেও যে রোম্যান্স করা যায় তা প্রমাণ করে দিলেন কলকাতার যুগল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে একে অপরকে চুমু খাচ্ছেন যুগল। আশেপাশে যাত্রীরা থাকলেও সেদিকে একেবারেই নজর নেই তাঁদের। সবার উপস্থিতি ফুঁ দিয়ে উড়িয়ে একে অপরের প্রেমে মগ্ন।

চারপাশে অন্যান্য যাত্রীরা থাকলেও সেদিকে তখন তাঁদের নজর নেই। একে অপরকে আলিঙ্গন করে মেট্রো স্টেশনই যেন ভালবাসার তাজমহল। অনেকেই এই দৃশ্য দেখে একটু থমকে যান। কেউ কেউ যুগলকে উদ্দেশ্য করে ফিসফাসও করতে থাকেন। কিন্তু সে সব কথা কী আর তখন কানে ঢোকে! 

সম্প্রতি দেশের রাজধানী শহর দিল্লির মেট্রোতেও 'অশালীন' অনেক ছবিই সামনে আসে। যা নিয়ে বিতর্কও কম হয়নি। সে মেট্রোয় খারাপ পোশাক পরে ওঠাই হোক বা কামরার মধ্যেই অনেক যুগলের 'রোম্যান্সের' ছবি ভাইরাল হয়। এবার কলকাতা মেট্রোর ঘটনা নিয়ে শুরু বিতর্ক।   

পুরো ঘটনার ভিডিও ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন এক যুবক। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যতই হোক কলকাতা বলে কথা, বিষয়টি নিয়ে যে একেবারেই আলোচনা হবে না তা ভাবাটাই ভুল। যুগলকে একদিকে যেমন শুভেচ্ছায় ভরিয়েছেন অনেকেই, তেমনই চর্চাও কম হয়নি। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল

যুগলের সমালোচনা করে একজন নেটাগরিক লিখেছেন, ‘যাক! কলকাতা তাহলে লন্ডন হয়ে গেল। অন্য এক জন আবার লিখেছেন, ‘জনসমক্ষে এভাবে চুমু খাওয়া ঠিক নয়। খুব অন্যায় হয়েছে।’ পাল্টা অপর এক নেটিজেন বলেন, ‘ঠিক করেছেন। কেন করবেন না? জনসমক্ষে যখন মহিলাদের শ্লীলতাহানি করা হয়, পুরুষদের হেনস্থা করা হয়, তখন কিছু হয় না। আর ওঁরা নিজের ইচ্ছায় চুমু খেয়েছেন। বেশ করেছেন।’ 

তবে মেট্রো স্টেশনে প্রেম বা ভালবাসা নিবেদনের ঘটনা প্রথম নয়। ২০১৮ সালের মে মাসে ভিড়ে ঠাসা দমদমগামী মেট্রোতে আলিঙ্গনের অপরাধে এক যুগলকে বেধড়ক মারধরের ঘটনা সামনে আসে। দমদম মেট্রো স্টেশনে নামিয়ে প্ল্যাটফর্মের দেওয়ালে ঠেসে ধরে শুরু হয় বেদম মার! চলে কিল-চড়-ঘুসি-লাথি। গণপ্রহারের শিকার হন তরুণীও।


```