Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব!' ফের বিস্ফোরক বিকাশ মিশ্র

বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকাশের হেফাজতের মেয়াদ শেষ হলে আলিপুরের পকসো আদালতে তাঁকে পেশ করা হয়। সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ই বিকাশ বলেন, 'এই সরকার বেশি দিন চলবে না।'

'এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব!' ফের বিস্ফোরক বিকাশ মিশ্র

বিকাশ মিশ্র

শেষ আপডেট: 28 November 2024 22:00

দ্য ওয়াল ব্যুরো: ফের 'চিৎকার' ফিরে এল কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের গলায়। ২৪ নভেম্বর ধৃত বিকাশকে পকসো মামলায় গ্রেফতার করে কলকাতা পুলিশ।

বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁর হেফাজতের মেয়াদ শেষ হলে আলিপুরের পকসো আদালতে তাঁকে পেশ করা হয়। সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ই বিকাশ বলেন, 'এই সরকার বেশি দিন চলবে না। আমি ফাঁস করেই ছাড়ব।' সেই সময় তাঁকে বলতে বাধা দেওয়ার জন্য একজনকে মুখে হাত দিতেও দেখা যায়। 

পাচারের অভিযোগে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশকে আগেই গ্রেফতার করেছিল। কালীঘাট থানা তাঁকে গ্রেফতার করে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে। পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজুও করা হয়। 

ঘটনা হল, ধৃতকে এর আগে যেদিন আলিপুর আদালতে তোলা হয় সেদিন আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানে উঠতে-উঠতে বিকাশ বলেন, 'আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।'

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় যখন সিবিআই বিকাশকে গ্রেফতার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। জামিনে ছাড়াও পান। এখনও নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন বিকাশ। 

প্রসঙ্গত, বিকাশের দাদা বিনয় কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। শাস্তি এড়াতে তিনি বিদেশে পালিয়ে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। 

 


```