Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রতুল মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ মুখ্যমন্ত্রীর, ভাষা দিবসে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য

গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রতুল মুখোপাধ্যায়। সেদিন হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁকে সাময়িক বিদায় জানালেন তাঁরা।

প্রতুল মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ মুখ্যমন্ত্রীর, ভাষা দিবসে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য

মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতুল মুখোপাধ্যায়

শেষ আপডেট: 21 February 2025 21:47

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের (International Mother Language Day) অনুষ্ঠানে যোগ দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে (Pratul Mukhopadhyay) শ্রদ্ধা জানিয়ে এক রাস্তায় নতুন নামকরণ করলেন তিনি। জানিয়ে দিলেন, এবার থেকে ল‍্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’। এদিনের অনুষ্ঠানে মঞ্চেও রাখা ছিল প্রয়াত সঙ্গীতশিল্পীর ছবি। 

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত সংক্রমণে প্রভাব পড়ে কিডনি, ফুসফুসে। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রতুল মুখোপাধ্যায়। সেদিন হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁকে সাময়িক বিদায় জানালেন তাঁরা। কারণ সঙ্গীতশিল্পী আজীবন সকলের মনে থেকে যাবেন। 

শুক্রবার আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান থেকেও স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, ''তিনি না থেকেও রয়ে গেছেন। তাঁর ‘বাংলায় গান’ রয়ে গেছে। প্রতিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি। তবে এবার না থাকলেও তাঁর গান রয়েছে।'' গত বছরও জানুয়ারি মাসে অসুস্থ হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। ২০২৪ সালের ১৫ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে অসুস্থ সঙ্গীতশিল্পীকে দেখতে গিয়েছিলেন মমতা। শুধু তাই নয়, প্রতুলের গলায় "আমি বাংলার গান গাই" গানটিও শোনেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিও নিজের ফেসবুকেও পোস্ট করেছিলেন মমতা। 

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, তাঁদের আশা ছিল আরও কিছুদিন বাঁচবেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর রক্তচাপ স্বাভাবিক হয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ আর কিছু করার ছিল না। মমতার স্মৃতিচারণ, ''প্রতুলদা ছাড়া ভাষা আন্দোলনের অনুষ্ঠান এর আগে কখনও করিনি।''


```