Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছাড়পত্র মিলেছে, এবার তারিখ ঘোষণার অপেক্ষা! এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো চলবে শীঘ্রই

তবে আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি মেট্রো চালু হতে চলেছে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে। রোববার এই সংক্রান্ত ছাড়পত্রও দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়েছে খোদ মেট্রো কর্তৃপক্ষ।

ছাড়পত্র মিলেছে, এবার তারিখ ঘোষণার অপেক্ষা! এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো চলবে শীঘ্রই

খতিয়ে দেখা হয়েছে সুড়ঙ্গ

শেষ আপডেট: 27 April 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করছে। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশ শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেডের (Esplanade) উদ্বোধন কবে, তা নিয়ে জল্পনা ছিল। তবে সূত্রের খবর, এই মাসেই তার উদ্বোধন হতে পারে এবং তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে আর বেশি দিন নেই। খুব তাড়াতাড়ি মেট্রো চালু হতে চলেছে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে। রোববার এই সংক্রান্ত ছাড়পত্রও দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়েছে খোদ মেট্রো কর্তৃপক্ষ।

এদিন গ্রিন লাইনের ওই অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল। মেট্রো লাইন, সুড়ঙ্গ, সুড়ঙ্গে হাওয়াবাতাস চলাচলের ব্যবস্থা, ট্রেন, আপৎকালীন ব্যবস্থা, সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে অন্তিম ছাড়পত্র দিয়েছেন তিনি।
 
সম্প্রতি ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলেছে। সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ অন্য আধিকারিকেরাও জানিয়েছেন সব ঠিক থাকলে খুব শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে পরিষেবা চালু করা সম্ভব হবে। তার পর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে।  

```