Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল বেরোবে ২ মে, ঘোষণা করল পর্ষদ, কোন ওয়েবসাইটে দেখবেন ফল

রাজ্যজুড়ে ২০১৬-র এসএসসির প্যানেল বাতিল নিয়ে আন্দোলনে চাকরিহারারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অবস্থানে বসেছেন।

Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল বেরোবে ২ মে, ঘোষণা করল পর্ষদ, কোন ওয়েবসাইটে দেখবেন ফল

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: বুধবার জানা গেছিল, মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে ৩০ এপ্রিল। পর্ষদের তরফে তারিখ ঘোষণা না হলেও, জল্পনা ছিল এমনটাই। কিন্তু সেই সঙ্গেই আশঙ্কা ঘনিয়েছিল শিক্ষকদের আন্দোলনের কারণে ফলপ্রকাশ পিছিয়ে যাওয়ার। 'দ্য ওয়াল'-এ প্রকাশিতও হয়েছিল সে খবর। আজ, বৃহস্পতিবার জানা গেল, ৩০ এপ্রিল নয়, ফল প্রকাশিত হচ্ছে ২ মে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়েছিল। 

রাজ্যজুড়ে ২০১৬-র এসএসসির প্যানেল বাতিল নিয়ে আন্দোলনে চাকরিহারারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অবস্থানে বসেছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের স্কুলে ফিরে যেতে বললেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

এমন পরিস্থিতিতে ঠিক সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তার মাঝেই গুঞ্জন শুরু হয়েছিল ৩০ এপ্রিল ফল প্রকাশ নিয়ে। শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এই আবহেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হল পর্ষদের তরফে।

পর্ষদের এক আধিকারিক বুধবার জানান, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের তালিকা প্রকাশ করা হবে। তবে ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। তাই তারিখটি নিয়ে সংশয় শুরু হয়। সেক্ষেত্রে ৩০ এপ্রিলের পরিবর্তে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে জানান তিনি। 

আপাতত এই মর্মে শুরু হল প্রহর গোনা। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন। 


```