Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিন উদযাপনে এলেন পার্কে উপচে পড়া ভিড়, আলোয় আলো গোটা পার্কস্ট্রিট চত্বর

লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা - যেদিকে চোখ যাচ্ছে, সেদিকেই বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই। 

বড়দিন উদযাপনে এলেন পার্কে উপচে পড়া ভিড়, আলোয় আলো গোটা পার্কস্ট্রিট চত্বর

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 December 2025 23:29

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের (Merry Christmas) আনন্দে মেতে কলকাতার (Kolkata) পার্কস্ট্রিট (Park Street)। বুধবার সন্ধে নামতেই এলেন পার্কে জমতে শুরু করে মানুষের ভিড়। সময় যত গড়িয়েছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা।

রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিট জুড়ে সাজানো হয়েছে নজরকাড়া আলোকসজ্জা (Light Decoration)। ঝলমলে আলোয় ঢেকে গিয়েছে রাস্তা, গাছ, বিল্ডিং। বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ও কলকাতা পুরসভা (KMC)। গোটা এলাকা নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) মাধ্যমে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা - যেদিকে চোখ যাচ্ছে, সেদিকেই বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই। এদিকে বড়দিনের আনন্দে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দেন।

যাদবপুর, নিউটাউন, সল্টলেক থেকে শুরু করে বারাসত, মধ্যমগ্রাম, খড়দহ - কলকাতা এবং শহরতলির নানা প্রান্ত তো বটেই, ভিনরাজ্য থেকেও অনেকে এসেছেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার দূর থেকে আসা অতিথিদের নিয়ে ঘুরে দেখাচ্ছেন বড়দিনের কলকাতা। সব মিলিয়ে উৎসবে মুখর রাজ্যবাসী।

মাত্রাতিরিক্ত ভিড়েও যাতে কারও কোনও সমস্যা না হয় তার জন্য বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থা নিতে হয়েছে পুলিশকে। পার্ক স্ট্রিট চত্বরে রাস্তার একটি বড় অংশ ব্যারিকেড করে পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফুটপাথ ও ব্যারিকেডের ভেতরের অংশে ঠাসাঠাসি ভিড়ের কারণে অনেক জায়গায় ঠেলে এগোনোর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধের কিছু পর ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারি'র (Cathedral of the Most Holy Rosary) মধ্যরাতের প্রার্থনা সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma), সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brian) সহ আরও অনেকে। তার আগে গান প্রকাশ করে রাজ্যবাসীকে ক্রিসমাসের বার্তাও দেন তিনি।


```