Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শহরে নতুন হকি স্টেডিয়াম! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই স্টেডিয়াম উদ্বোধনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আরও এক ধাপ এগল রাজ্য।

শহরে নতুন হকি স্টেডিয়াম! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 6 November 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মাঝেই উদ্বোধন হল এটির। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়া, রাজ্যের ত্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, দেব-সহ অন্যান্যরা।

২২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এই স্টেডিয়ামে। বানাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা।

কী কী রয়েছে এই স্টেডিয়ামে?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত ভিডিও বলছে, নবনির্মিত স্টেডিয়ামে রয়েছে সিন্থেটিক টার্ফ, ওয়ার্মআপ জোন, অস্ট্রেলিয়ার মতো আর্দার্ন গ্যালারি, একটি ভিভিআইপি বক্স, দুটি সুসজ্জিত ড্রেসিং রুম, ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ ও আম্পায়ার রুম।

ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচারের নির্দিষ্ট রুম, প্রেস কর্নার। বাংলার হকি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

৬ নভেম্বর বিকেল চারটের পর থেকেই শহরের বাতাসে সিনেমার গন্ধ। উৎসবের সাজে সেজেছে গোটা স্টেডিয়াম, সোনালী আলো, কোলাহল। সেজেছে নন্দন-রবীন্দ্রসদন চত্বরও। চলচ্চিত্র উৎসবে সামিল হতে চলেছে আট থেকে আশি।

এদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পান পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। মঞ্চের সামনের সারিতে দেখা যায় কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর সহধর্মিণী কিরণ জুনেজা, সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক এবং  KIFF-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ, তিলোত্তমা সোম-সহ অনেককে।

অনুষ্ঠান শুরুর কিছু পরে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়কে। তারপরই হকি স্টেডিয়ামের প্রসঙ্গ আসে এবং তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।


```