Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'মায়ের চোখে মাকে দেখা,' বয়স্ক নাগরিকদের বিনামূল্যে পুজো দেখাবে মধ্য কলকাতা জেলা কংগ্রেস

মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন বলছেন 'আমরা প্রতিবাদে আছি, উৎসবে মানুষের পাশেও আছি।'

'মায়ের চোখে মাকে দেখা,' বয়স্ক নাগরিকদের বিনামূল্যে পুজো দেখাবে মধ্য কলকাতা জেলা কংগ্রেস

মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল

শেষ আপডেট: 8 October 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক নাগরিকদের নিয়ে পুজো দেখার ব্যবস্থা করল মধ্য কলকাতা জেলা কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মায়ের চোখে মা'কে দেখা'। কর্মসূচিতে প্রবীণদের সঙ্গে পুজো দেখতে বেরিয়েছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা। 

দুর্গাপুজোর আবহের মধ্যেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা শহর তথা রাজ্য। ১০ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে তাঁরা এখন অনশন শুরু করেছেন ধর্মতলায়। সংহতি জানিয়ে গণইস্তফা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। মানুষ উৎসবে ফিরবে কিনা সেই নিয়ে কথা-পাল্টা কথা এখনও চলছে। কিন্তু চারপাশে তাকালে বোঝা যাচ্ছে পুজোর আনন্দে ভাটা পড়েনি। মানুষ সামিল হয়েছে উৎসবে। এরই মধ্যে অভিনব উদ্যোগ কংগ্রেসের।

এত কিছুর মধ্যেই মধ্য কলকাতা জেলা কংগ্রেস ঠিক করেছে যে প্রবীণ মানুষরা ঠাকুর দেখতে চান, তাঁদের বিনামূল্যে মণ্ডপ মণ্ডপ ঘুরে দেখাবেন তাঁরা। ব্যবস্থা করা হয়েছে এসি বাসেরও। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন বলছেন,  'এসি বাসে নিখরচায় পুজো দেখানোর ব্যবস্থা হয়েছে। আমরা প্রতিবাদে আছি, উৎসবে মানুষের পাশেও আছি।'

অন্যদিকে, রাজ্যে দলীয় উদ্যোগে দুর্গাপুজোও শুরু করেছে কংগ্রেস। বিধাননগর বিবি ব্লকে যুব কংগ্রেসের তরফে পুজোর আয়োজন করা হয়েছে। চারদিনের এই পুজোয় রাজ্য কংগ্রেসের লক্ষ্য, পুজোর মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দেওয়া।


```