Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঙ্গীকে নিয়েই আবাসনে ঢুকছেন আয়া, দেখা গেল সিসিটিভি ফুটেজে! নিউ গড়িয়ার ঘটনায় নতুন মোড়

তদন্তকারীরা প্রথমেই জানতে পারেন, বাড়ির সর্বক্ষণ নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো ছিল। কিন্তু ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। 

সঙ্গীকে নিয়েই আবাসনে ঢুকছেন আয়া, দেখা গেল সিসিটিভি ফুটেজে! নিউ গড়িয়ার ঘটনায় নতুন মোড়

ভাইরাল সিসিটিভি ফুটেজ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 August 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়ায় (New Garia) বৃদ্ধাকে খুনের (Old Woman Death) ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিবারের পরিচিত আয়া এবং তাঁর এক পুরুষ সঙ্গীকে। শনিবারই তাদের তোলা হয়েছে আদালতে। আর ইতিমধ্যে এক সিসিটিভি ফুটেজকে (CCTV Footage) কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। আবাসনের ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই অভিযুক্ত।

আয়া আশালতা সর্দার এবং তার পুরুষ সঙ্গী মহম্মদ জালাল মীরকে আবাসনে ঢুকতে দেখা গেছে ওই সিসিটিভি ফুটেজে। ২১ অগস্ট সকাল ৭টা ১৪ মিনিটে তোলা ওই ফুটেজে দেখা যাচ্ছে, আশালতা কমলা রঙের শাড়ি ও মেরুন ব্লাউজ পরে হাঁটছেন, হাতে বাজারের ব্যাগ। তাঁর পাশে হালকা হলুদ শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় ছিলেন জালাল। দু’জনকে আবাসনের সামনের এবং পেছনের দু’টি ক্যামেরায় ধরা পড়তে দেখা যায়।

তদন্তকারীরা প্রথমেই জানতে পারেন, বাড়ির সর্বক্ষণ নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানো ছিল। কিন্তু ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। অর্থাৎ বোঝা যায় খুনের আগে থেকেই পরিকল্পনা করে মাঠে নেমেছিল দুষ্কৃতীরা। আর এই ঘটনা যে সম্পত্তির লোভেই হয়েছে তাও মোটামুটি স্পষ্ট।

পরিবারের ছেলে থাকেন মুম্বইয়ে, মেয়ে জার্মানিতে। তাই বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য সম্প্রতি আয়া নিয়োগ করেছিলেন তাঁরা। নিকটবর্তী আয়া সেন্টার থেকেই এসেছিলেন আশালতা সর্দার। ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মেলেনি। সন্দেহ ঘনীভূত হয়। অবশেষে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় আশালতা ও তাঁর সঙ্গী মহম্মদ জালাল মীরকে। পুলিশের দাবি, দু’জনে মিলে সম্পত্তি লুটের ছক কষেই এই হত্যাকাণ্ড।

বৃদ্ধার গলায় থাকা সোনার হার, হাতের চুড়ি, কানের দুল সব উধাও। খোলা অবস্থায় মিলেছে আলমারি। পুলিশের প্রাথমিক অনুমান, গয়নাগাটি লুট করেই ঘটনাটি ঘটানো হয়েছে।


```