Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

RG Kar: দুর্নীতি মামলার তদন্ত প্রায় শেষ! দ্রুত শুরু হবে বিচারপ্রক্রিয়া, আদালতে বলল সিবিআই

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলির দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় প্রথম থেকেই তদন্ত করছে সিবিআই।

RG Kar: দুর্নীতি মামলার তদন্ত প্রায় শেষ! দ্রুত শুরু হবে বিচারপ্রক্রিয়া, আদালতে বলল সিবিআই

সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 28 January 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। স্পষ্ট বলা হয়েছে, দ্রুত বিচারপ্রক্রিয়া শুরু হবে। 

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলির দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় প্রথম থেকেই তদন্ত করছে সিবিআই। ইডিও আলাদা করে তদন্ত শুরু করে। সম্প্রতি ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে তাঁরা। তবে ইডির তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'ইডি যথাসময়ে মামলার চার্জশিট দিতে পারে না। এই মুহূর্তে আদালতের এই মামলায় আর কিছু করার নেই।' তবে নিম্ন আদালতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। 

নিম্ন আদালতে পরবর্তী শুনানির আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত বছর ২৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। পরে সুপ্রিম কোর্ট তাতে শীলমোহর দেয়। এরপর গত ২৯ নভেম্বর চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। কিন্তু ইডি এখনও চার্জশিট দাখিল করতে না পারায় উষ্মা প্রকাশ করেছে আদালত। 

ইডি অবশ্য জানিয়েছে, ইতিমধ্যে ২২ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিকে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য সোমবারই কনসেন্ট পেয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে বিচারপ্রক্রিয়া শুরু হতে বাধা নেই। 

আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পরে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজন মূল মামলাতেও গ্রেফতার হন। তবে সেই মামলায় তাঁরা জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপরা। 


```