Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

তৃণমূল বিধায়কের বাড়িতে এবার সিবিআই! আরজি করের রোগীকল্যাণ সভাপতিও তিনি

ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর।

তৃণমূল বিধায়কের বাড়িতে এবার সিবিআই! আরজি করের রোগীকল্যাণ সভাপতিও তিনি

সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই

শেষ আপডেট: 12 September 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে হানা দেন সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকরা। তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরের তৃণমূল বিধায়কই নন তিনি আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। 

ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর। আর জি কর কাণ্ডে আর্থিক তছরুপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, আজ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হতে পারে। পাশাপাশি এদিন বাড়ি লাগোয়া তাঁর নার্সিং হোমেও তল্লাশি চলে। 

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা যখন সিঁথির মোড়ের বাড়িতে পৌঁছলেন তখন বাড়ির নিচের তলায় নিজের অফিসেই বসে ছিলেন সুদীপ্ত। শেষ পাওয়া খবর শ্রীরামপুরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```