Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সাতসকালে নিউটাউনে সিবিআই হানা, কোটি কোটি টাকা প্রতারণা মামলায় তল্লাশি শুরু

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত করছে সিবিআই।

সাতসকালে নিউটাউনে সিবিআই হানা, কোটি কোটি টাকা প্রতারণা মামলায় তল্লাশি শুরু

শেষ আপডেট: 4 December 2023 10:46

দ্য ওয়াল ব্যুরো: আবারও শহরে সিবিআই।

সাতসকালে নিউটাউনে এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে সিবিআই হানা দিল। জানা গেছে, নিউটাউনের একাধিক এলাকায় আজ তল্লাশি চালাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই নিউটাউনের এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে।

জানা গেছে, প্রায় ১০০ কোটি টাকা প্রতারণা হয়েছে। এদিন সকালে ওই ব্যাঙ্ককর্মীর বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ওই কর্মীকে নিয়ে বেরিয়ে যান। তারপর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। সকাল ৯টা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন সিবিআই আধিকারিকেরা। এর পর তাঁরা নিউটাউন এলাকায় পৌঁছন। সূত্রের খবর, নিউটাউনের নানা জায়গায় আজ তল্লাশি চালাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেখান থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা ও সোনা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক-সহ জেলার আরও চার জায়গায় তল্লাশি চলে। বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা।

কলকাতাতেও অনেকগুলো জায়গায় সিবিআই তল্লাশি চলে। তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।


```