Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পলিগ্রাফ, নার্কো টেস্টে 'না', আদালতে সন্দীপ-অভিজিতের জামিনের বিরোধিতা সিবিআইয়ের

কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, তদন্তে অগ্রগতির কারণেই অভিযুক্তদের ওই দু’টি পরীক্ষা করানোর আবেদন জানানো হয়েছিল।

পলিগ্রাফ, নার্কো টেস্টে 'না', আদালতে সন্দীপ-অভিজিতের জামিনের বিরোধিতা সিবিআইয়ের

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল

শেষ আপডেট: 6 November 2024 09:30

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলা অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতা সিবিআইয়ের। এবার পলিগ্রাফ ও নার্কো টেস্টে দু’জনের অসম্মতির বিষয়কেই হাতিয়ার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

মামলার তদন্তকারী আধিকারিক লিখিতভাবে বিচারককে জানিয়েছেন, দুজনের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষার পর ১৮ অক্টোবর আদালতে তাঁদের পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তাঁরা প্রথমেই তাতে অসম্মতি জানিয়েছেন।

সোমবার দুই অভিযুক্তকে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয়। সেখানেই এমন অভিযোগ জানিয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারীদের আরও অভিযোগ, তদন্তে অগ্রগতির কারণেই অভিযুক্তদের ওই দুটি পরীক্ষা করানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু সন্দীপঅভিজিৎ তথ্য আড়াল করতেই পরীক্ষায় অসম্মতি প্রকাশ করে তদন্তে অসহযোগিতা করছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্টে দিয়ে সে কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, মোবাইল ফোন থেকে বহু কল রেকর্ডিং এবং ভিডিয়ো মুছে ফেলা হয়েছিল। ফরেন্সিক পরীক্ষায় তা উদ্ধার হয়েছে। সে ক্ষেত্রে তদন্তকে বিপথে চালিত করা এবং ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও একাধিক ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

বুধবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। মনে করা হচ্ছে এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়টি উঠে আসতে পারে। সন্দীপ ও অভিজিতের জন্য এখন কী অপেক্ষা করছে তা সময় বলবে কিন্তু সিবিআইয়ের চালে কিছুটা হলেও যে দুজনে ব্যাকফুটে তা আর বলার অপেক্ষা রাখে না।


```