Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ৭ জনকে আটক করেছে পুলিশ

শুক্রবার হাওড়া ব্রিজে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।

 কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ৭ জনকে আটক করেছে পুলিশ

কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

শেষ আপডেট: 31 May 2024 22:41

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দেশ জুড়ে ৫৭ আসনে সপ্তম দফার ভোট। যার মধ্যে রয়েছে রাজ্যের ৯টি আসন। শেষ দফায় কলকাতার দুই কেন্দ্রে ভোট রয়েছে। তার ঠিক আগে শুক্রবার হাওড়া ব্রিজে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।

এদিন সন্ধ্যায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই ৪ জন বাইক আরোহীর কাছ থেকে মেলে ১০ লক্ষ ১৩ হাজার টাকা। ইতিমধ্যে গোলাবাড়ি থানার পুলিশ ৭ জনকে এই ঘটনায় আটক করেছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা তল্লাশি চলার সময় দুই বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের কাছ থেকেই ১০ লক্ষ ১৩ হাজার টাকা পাওয়া গিয়েছে। কোথা থেকে ওই টাকা পেয়েছেন, এত পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ভোটের কাজে এই টাকা ব্যবহার করা হবে কিনা এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বাইক আরোহীরা। এরপরই তাদের আটক করে পুলিশ। 

ভোটের আগে টাকা পাচারের অভিযোগ প্রতিবারই ওঠে। শাসকের বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির। আবার বিরোধীদেরও নিশানা করে ক্ষমতার মসনদে আসীন দল। এবারও একই ছবি নজরে এসেছে। ষষ্ঠ দফায় ভোটের আগেও মেদিনীপুরের ঘাটাল দাসপুরের খুকুড়দায় নাকা চেকিংয়ের সময় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। যে গাড়ি থেকে সেদিন ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেটি দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার ছিল বলে জানা যায়। ওই ঘটনা ঘিরে কম জলঘোলা হয়নি। আবারও সপ্তম দফার আগে কলকাতায় কাছে মিলল বিপুল টাকা।


```