Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মালিককেই তাঁর জমি থেকে বেদখল করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে! কড়া নির্দেশ হাইকোর্টের

মামলাকারীর অভিযোগ, ২০২৩ সালের ৮ জানুয়ারি তাঁর কারখানায় দু’জনেক নিয়ে চড়াও হন স্থানীয় কাউন্সিলর বিউটি হালদারের স্বামী বিপ্লব হালদার।

মালিককেই তাঁর জমি থেকে বেদখল করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে! কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 7 December 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ২০ নম্বর কবি মুকুন্দ দাস রোডে একটি রবার কারখানা রয়েছে। ওই ফ্যাক্টরি সংলগ্ন কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। সেই জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কারখানার মালিক। এই ইস্যুতে কড়া নির্দেশ দিয়েছে আদালত। 

মামলাকারীর অভিযোগ, ২০২৩ সালের ৮ জানুয়ারি তাঁর কারখানায় দু’জনেক নিয়ে চড়াও হন স্থানীয় কাউন্সিলর বিউটি হালদারের স্বামী বিপ্লব হালদার। তারা ওই জমিটি দাবি করে। রাজি না হওয়ায় তাঁকে অনবরত হুমকি দেওয়া হয় বলেও দাবি মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর। ঘটনাটিকে কেন্দ্র করে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, প্রায় দু’বছর কেটে গেলেও ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই কলকাতা হাইকোর্টে যান তিনি।

শুক্রবার এই মামলার শুনানিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পুলিশকে নির্দেশ, কোনও রাজনৈতিক প্রভাব থাকলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ওই ব্যক্তি যাতে কারখানায় প্রবেশ করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা করতে হবে। 

জমির মালিক দাবি করেছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখন কারখানাতেই ঢুকতে পারছেন না তিনি। কাউন্সিলর ও তাঁর সহযোগীরাই বাধা দিচ্ছেন। এই শুনেই বিচারপতি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, তাঁদের ভূমিকায় ক্ষোভ প্রকাশও করেন। 


```