Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ন্যাশনাল মেডিক্যালে নতুন অধ্যক্ষ, দায়িত্ব পেলেন হাসপাতালেরই চেস্ট মেডিসিন অধ্যাপক

আরজি করের ঘটনার পর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালে আনা হলে সেখানকার চিকিৎসক-পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ দেখায়।

ন্যাশনাল মেডিক্যালে নতুন অধ্যক্ষ, দায়িত্ব পেলেন হাসপাতালেরই চেস্ট মেডিসিন অধ্যাপক

ন্যাশনাল মেডিক্যাল

শেষ আপডেট: 30 August 2024 18:51

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনার পর পদত্যাগ করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে পদত্যাগ করলেও সেদিনই তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসায় সরকার। তবে তাতে বিতর্ক বাড়ে। তাঁর নিয়োগ নিয়ে আপত্তি তোলেন চিকিৎসক পড়ুয়ারা। তারপর থেকে এতদিন সেখানে কাউকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়নি। শুক্রবার জানা গেল, ন্যাশনাল মেডিক্যালের নতুন অধ্যক্ষ হচ্ছেন হাসপাতালেরই চেস্ট মেডিসিন অধ্যাপক শুভ্র মিত্র। 

শুভ্রই যে পাকাপাকিভাবে এই দায়িত্ব পেলেন এমনটা নয়। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন। আপাতত এই পদে ছিলেন চিকিৎসক অজয় রায়। আরজি করের ঘটনার পর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালে আনা হলে সেখানকার চিকিৎসক-পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, তাঁরা সন্দীপকে ঢুকতেই দেবে না। তারপর সন্দীপ ঘোষকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশ্য এখন সন্দীপ ঘোষ অনির্দিষ্টকালীন ছুটিতে আছেন। আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআই নেওয়ার পর তাঁকে লাগাতার তলব করা হচ্ছে। এই নিয়ে ১৫ দিন টানা সিবিআই দফতরে গেছেন সন্দীপ। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা তো বটেই, হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গেও সন্দীপ ঘোষ জড়িত বলে অভিযোগ উঠেছে। তাই দুটি ক্ষেত্রের তদন্তেই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে শুধু সন্দীপ ঘোষ জড়িত এমন অভিযোগ নেই। বরং হাসপাতালের জৈব বর্জ্য নিয়েও দুর্নীতি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মর্গ থেকে মৃতদেহ নিয়ে বেআইনি কাজ করেছেন তিনি এমনও গুঞ্জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোম যিনি আরজি করেরই ফরেন্সিক শিক্ষক। তাঁকেও একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার হাসপাতালের মর্গে অনুসন্ধান করতে গেছিলেন কয়েকজন আধিকারিক। শুক্রবার সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দফতরেও যায়।  


```