Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে পুলিশের গুলিতে নিহত ২, কলকাতায় প্রতিবাদের প্রস্তুতি

দ্য ওয়াল ব্যুরো: অসমে(assam) পুলিশের গুলিতে (police firing) দুই ব্যক্তির মৃত্যু ঘিরে প্রতিবাদে (protests) সরব হচ্ছে দেশের নানা প্রান্ত। কলকাতাতেও (kolkata) আজ শনিবার একাধিক সংগঠন রাসেল স্ট্রিটে অসম ভবন অভিযানের ডাক দিয়েছে। বেলা আড়াইটার সম

অসমে পুলিশের গুলিতে নিহত ২, কলকাতায় প্রতিবাদের প্রস্তুতি

শেষ আপডেট: 25 September 2021 07:17

দ্য ওয়াল ব্যুরো: অসমে(assam) পুলিশের গুলিতে (police firing) দুই ব্যক্তির মৃত্যু ঘিরে প্রতিবাদে (protests) সরব হচ্ছে দেশের নানা প্রান্ত। কলকাতাতেও (kolkata) আজ শনিবার একাধিক সংগঠন রাসেল স্ট্রিটে অসম ভবন অভিযানের ডাক দিয়েছে। বেলা আড়াইটার সময় বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে সিপিএমের ছাত্র-যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই(left groups)। তার আগে বেলা একটায় ভাষা ও চেতনা সমিতি এবং আরও কয়েকটি সংগঠন যৌথ অভিযানের ডাক দিয়েছে। সূত্রের খবর, অভিযান এবং বিক্ষোভের খবর পেয়ে অসম ভবনের নিরাপত্তা জোরদার করছে পুলিশ। ভাষা ও চেতনা সমিতির বক্তব্য, উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষীদের। গত সোমবার অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। প্রায় আটশো পরিবারকে উচ্ছেদ করে পুলিশ। ফের বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চলে। তখন পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের লড়াই বাধে। পুলিশ গুলি চালালে দু’জন মারা যান। বহু মানুষ আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।  

```