Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

খারিজ জনস্বার্থ মামলা, নবান্ন অভিযান বন্ধের প্রয়োজন নেই, সাফ জানাল হাইকোর্ট

নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।

খারিজ জনস্বার্থ মামলা, নবান্ন অভিযান বন্ধের প্রয়োজন নেই, সাফ জানাল হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 16 January 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মানুষ অনেক সহনশীল। মিটিং, মিছিলের সঙ্গে পরিচিত। তাই নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন নেই। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, এই শহরের মানুষেরা মিছিল, মিটিংয়ে অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই এসব চলছে, আর এর মধ্যেও তারা শান্তিপূর্ণভাবেই থাকে। তাই নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।

তবে  শান্তি শৃঙ্খলার বিষয়টি দেখা রাজ্যের কাজ বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি জানান, কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় নিতে হবে প্রশাসনকেই। 

নিয়োগে দুর্নীতি, আরজি কর কাণ্ড-সহ একাধিক ইস্যুতে নবান্নে অভিযানের কারণে একাধিকবার রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। বেগ পেতে হয়েছে পুলিশকেও। এরই মধ্যে গঙ্গাসাগর মেলার আবহে নতুন করে যাতে কোনও নবান্ন অভিযান না হয়, সেই দাবিতেই হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু এদিন সেই আবেদনকে পাত্তাই দিল না আদালত। 

মূলত, গঙ্গাসাগর মেলার সময় নবান্ন অভিযান হলে পুণ্যার্থীদের সমস্যার কারণ দেখিয়ে বাতিলের আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি রাত দখলের আর্জি জানিয়ে হাইকোর্টে আরও একটি মামলা হয়। সেখানেও নবান্ন অভিযান করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে সেই অভিযানের অনুমতি হাইকোর্ট দেয়নি বলে খবর।


```