Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেহে আঘাতের চিহ্ন! দমদম জেলে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা মৃত মৌসম চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় দমদম জেলে থাকাকালীন।

দেহে আঘাতের চিহ্ন! দমদম জেলে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 24 January 2025 21:46

দ্য ওয়াল ব্যুরো: দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দাবি করা হয়েছে তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে ওই কর্মীর দেহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতো দেহের ময়নাতদন্ত হয়। শুক্রবার ফের ছিল এই সংক্রান্ত মামলার শুনানি। তাতেই এই নির্দেশ দিয়েছে আদালত। 

উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা মৃত মৌসম চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় দমদম জেলে থাকাকালীন। শুক্রবার মামলার শুনানিতে তাঁর আইনজীবী ময়নাতদন্তের রিপোর্ট উদ্ধৃত করে দাবি করে, মৃতের দেহে ভোতা বস্তু দিয়ে একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টেও তা স্পষ্ট। তাই জেলের সিসিটিভ ফুটেজ সংরক্ষণ করা হোক। সেই আর্জিতেই সাড়া দিয়েছে হাইকোর্ট। 

রাজ্যের তরফেও এই বিষয়ে রিপোর্ট দেওয়া হোক এমন দাবি তুলেছিলেন ওই মৃত বিজেপি কর্মীর আইনজীবী। তবে এদিন অ্যাডভোকেট জেনারেল শুনানিতে উপস্থিত না থাকায় সময় চেয়ে নেয় রাজ্য। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি। ওই দিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

বিজেপি কর্মী মৌসমকে মাদক মামলায় গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। মৌসমের মায়ের অভিযোগ, তাঁর ছেলে অসুস্থ ছিল। কিন্তু তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করছিল না জেল কর্তৃপক্ষ। পরে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষর তরফে ফোন করে জানানো হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৌসমের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাইকোর্ট আগেই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও জেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা করেনি। তারই জেরে মৃত্যু। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন বিষয়টিকে আরও জটিল করে দিয়েছে।


```