Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নতুন করে আর্জি জানিয়েও কাজ হল না, বিধাননগরের যাবতীয় বেআইনি হোর্ডিং ভাঙতে বলল হাইকোর্ট

আইন অনুযায়ী সল্টলেক এলাকায় ১৩৫ টি হোর্ডিং থাকা উচিত। সেখানে এই মুহূর্তে সংখ্যাটা প্রায় আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে সামাজিক অসুবিধার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

নতুন করে আর্জি জানিয়েও কাজ হল না, বিধাননগরের যাবতীয় বেআইনি হোর্ডিং ভাঙতে বলল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 24 December 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও স্বস্তি মিলল না হোর্ডিং সংস্থার। বেআইনি হোর্ডিং ভাঙতেই হবে। তাও আবার নোটিশ দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই, সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 

শীর্ষ আদালত আগেই জানিয়েছিল হাইকোর্টের নির্দেশের পর কোনও স্থগিতাদেশ নয়। চাইলে ওই সংস্থা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। এরপর ফের নতুন করে আর্জি জানায় সংস্থা। হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সেই আর্জিও খারিজ করে দিল।

অর্থাৎ বেআইনি হোর্ডিং সরাতেই হবে বিধাননগর থেকে। আগামী ৯ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন পুরসভার আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গোটা বিধাননগর জুড়ে বেআইনি হোর্ডিং রয়েছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতে তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে বলে নোতিশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে হোর্ডিং খুলে ফেলতে হবে। 

হাইকোর্টের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী সল্টলেক এলাকায় ১৩৫ টি হোর্ডিং থাকা উচিত। সেখানে এই মুহূর্তে সংখ্যাটা প্রায় আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে সামাজিক অসুবিধার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণেই দায়ের হয় মামলা।

আদালতের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হোর্ডিং সংস্থার তরফে সুপ্রিম কোর্টেও আর্জি জানানো হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এরপর নতুন করে হাই কোর্টের দ্বারস্থ হয় সংস্থা। সেখানেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, হোর্ডিং খুলে ফেলতে হবে। 


```