Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব়্যাগিং: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংর জেরে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ব়্যাগিং: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 3 December 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংর জেরে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

গত বছরের ১০ অগস্ট যাদবপুরের এক পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় উত্তাল হয় শহর কলকাতা ৷ অভিযোগ ওঠে ব়্যাগিংয়ের ৷ ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পড়ুয়াকে দোষী চিহ্নিত করে পদক্ষেপ করা হয়েছিল। তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অরিত্র মজুমদারকেও ৬ মাসের জন্য সাসপেন্ড এবং একটি সেমিস্টারে না বসার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত ওই বিতর্কিত পড়ুয়া। মঙ্গলবার এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আদালত জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ এবং তা গ্রহণের কারণ জানিয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। একই সঙ্গে মামলার কেস ডায়েরিও চেয়েছে আদালত। তারপরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিচারপতি। ফলে আবেদনকারীর পরীক্ষায় বসার বিষয়টি নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের তরফে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির তরফেই অরিত্র-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করতে পারে কিনা এবং তাঁদের সুপারিশের ভিত্তিতে পদক্ষেপ করা যায় কিনা তা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন আবেদনকারী পড়ুয়ার আইনজীবী। আদালতকে তিনি এও বলেন, জানুয়ারিতে অরিত্রর কোর্স শেষ হবে। এই পরিস্থিতিতে তিনি পরীক্ষায় বসতে না পারলে বছর নষ্ট হবে। 

১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিনই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে আদালত।


```