Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শুধু সোনাগাছি কেন, আপনি-আমি যেখানে থাকি সেটা কি নিরাপদ: বিচারপতি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত।

শুধু সোনাগাছি কেন, আপনি-আমি যেখানে থাকি সেটা কি নিরাপদ: বিচারপতি

কলকাতা হাইকোর্ট ও পঙ্কজ দত্ত

শেষ আপডেট: 3 October 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। যেখানে তিনি বলেন, 'এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না।' এহেন মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

হাইকোর্টে তাঁর মক্কেলের রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পঙ্কজ দত্তের আইনজীবী। কিন্তু বিচারপতি সেবার সাফ জানান, সব পক্ষের কথা না শুনে এই মুহূর্তে কোনওরকম রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। 

বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। এদিনও পঙ্কজের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কারণ দর্শিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানান, অবসরপ্রাপ্ত আইপিএসের বক্তব্য অনভিপ্রেত। তাঁর কথায়, এটা কীভাবে বলা যায়? উদাহরণ টেনে বলতে গিয়ে যৌনপল্লির কথা বলা ঠিক না। বলতে পারবেন, আমি আপনি যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? আচমকা সোনাগাছির কথা মনে হলো কেন?’

তিনি আরও বলেন, যৌনকর্মীদের এর থেকে বেশি অসম্মান করার জন্য আর কিছুর দরকার হয়? বিচারপতি বলেন, যৌনপল্লিতে যাঁরা থাকেন তাঁরা অসহায়। তাঁদের উদাহরণ হিসেবে টেনে আনা ঠিক হয়নি।

বিচারপতি পঙ্কজ দত্তের আইনজীবীর উদ্দেশে এর আগেই বলেছিলেন, কথাগুলো কী ভেবে বলা হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেভাবে বলা হয়েছে সেটাই। নারীদের অসম্মান করার জন্য এই কথাগুলোই যথেষ্ট।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, সব পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে। আগামী ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। 


```