Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার! বৃহস্পতিবার কলকাতার প্রতিবাদ সভায় অনুমতি হাইকোর্টের

মিছিলে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার! বৃহস্পতিবার কলকাতার প্রতিবাদ সভায় অনুমতি হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 3 December 2024 23:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় শহরে প্রতিবাদ সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন সভা করতে চেয়ে আদলতের দ্বারস্থ হয়েছিল।  

আগামী বৃহস্পতিবারের সভায় অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আদালতের তরফে এদিন বেশকিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে।

বিচারপতি জানিয়েছেন, অবস্থান বিক্ষোভ, সভা হোক বা মিছিল; সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর কোনওরকম হামলার ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে

ওপার বাংলায় হিন্দুদের উপর লাগাতার হামলার প্রতিবাদে ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা অবধি রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনা অবস্থান করতে চায় ‘খোলা হাওয়া’ নামে সংগঠনটিএদিন বিচারপতি অবস্থানের অনুমতি দিয়েছেন। এর আগেও মালদহের একটি মামলায় এমন পর্যবেক্ষণ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে। বাংলাদেশের সংখ্যালঘুরাও এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই আবহে কলকাতায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে একটি প্রতিবাদ সভার অনুমতি দিল হাইকোর্ট।

আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে অশান্তি হলেই সে ক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


```