Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হাওড়া ব্রিজের উপর বাস চালকের হার্ট অ্যাটাক! বুকে যন্ত্রণা চেপে বাস ছোটালেন স্টেশনের দিকে

হাওড়া ব্রিজের উপর বাস চালকের হার্ট অ্যাটাক! বুকে যন্ত্রণা চেপে বাস ছোটালেন স্টেশনের দিকে

শেষ আপডেট: 17 October 2023 09:02

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ব্রিজে বাস ওঠার সময় বুকের বাঁ দিকে তীব্র যন্ত্রণা! বুঝতে পারেন বড়সড় বিপদ হতে চলেছে। তারপরেও সেই যন্ত্রণা চেপে ব্রিজ পার করে স্টেশনে গিয়ে যাত্রীদের নামান তিনি। তারপর সেই ব্যথা নিয়েই বাস চালিয়ে ছুটে যান হাসপাতালে। আপাতত হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন চালক শেখ মুজিবর। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর চমকে গিয়েছেন সবাই। হার্ট অ্যাটাকের যন্ত্রণা চেপে বাস চালানো মুখের কথা নয়। কিন্তু যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেটাই করলেন ওই বাস চালক।

জানা গিয়েছে, শেখ মুজিবর ব্যারাকপুর-হাওড়া রুটের সরকারি বাসের চালক। গতকালও যাত্রীবোঝাই বাস নিয়ে ব্যারাকপুর থেকে হাওড়া স্টেশনে আসছিলেন তিনি। কিন্তু ব্রিজে ওঠার সময় ঘটে বিপত্তি! হঠাৎই বুকের বাঁ দিকে ব্যথা হতে শুরু করে তাঁর। কিন্তু হার্ট অ্যাটাক বুঝতে পেরেই বাসযাত্রীদের কথা ভেবে বাস থামাননি তিনি। ওই অবস্থাতেই ব্রিজ পার করে হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে গিয়ে বাস থামান তিনি। এরপরই ছোটেন হাসপাতালে। ওইসময় তাঁর সঙ্গে থাকা বাস কন্ডাক্টর শেখ সাবির অনেকটাই সাহায্য করেন।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণা চেপে রেখে বাস চালানো একপ্রকার অসাধ্যসাধন। এক্ষেত্রে মুজিবরের যে সহ্যশক্তি, সেটাই বাসে থাকা যাত্রীদের প্রাণ বাঁচাল বলে মনে করছেন অনেকে। পরে এই প্রসঙ্গে ওই বাস কন্ডাক্টর শেখ সাবির বলেন, “ওঁর যে বুকে ব্যথা হচ্ছে সেটা ব্রিজে ওঠার পরই বুঝতে পেরেছিলাম। প্রথমে ব্রিজের উপরেই একপাশে গাড়ি দাঁড় করানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু যাত্রীদের কথা ভেবেই ওই যন্ত্রণার কষ্ট চেপে স্টেশনের বাস স্ট্যান্ড অবধি চলে আসে মুজিবর।”


```