Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেরামতের কাজ করছিলেন কর্মীরা, মুক্তারামবাবু স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ

রোববার সকাল থেকেই ওই বহুতলে মেরামতের কাজ হচ্ছিল। বেলা ৩টে ৪৫ নাগাদ আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে একজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর।

মেরামতের কাজ করছিলেন কর্মীরা, মুক্তারামবাবু স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল বহুতলের একাংশ

ভেঙে পড়ল বাড়ির একাংশ

শেষ আপডেট: 16 March 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) আবারও ভেঙে পড়ল বহুতল বাড়ির একাংশ (Building Collapse)। গুরুতর জখম হয়েছেন একজন। এবার ঘটনাস্থল মুক্তারামবাবু স্ট্রিট (Muktaram Babu Street)। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন দমকলের আধিকারিক ও জোড়াসাঁকো থানার পুলিশ।

রোববার সকাল থেকেই ওই বহুতলে মেরামতের কাজ হচ্ছিল। বেলা ৩টে ৪৫ নাগাদ আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে একজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

কলকাতার গার্ডেনরিচের আজার মোল্লা বাগানে একটি বাড়ি ধসে পড়েছিল ১৭ মার্চ, ২০২৪। প্রাণ হারিয়েছিলেন তেরো জন। বছর ঘুরতে না ঘুরতেই বাঘাযতীন, ট্যাংরা, এন্টালি, কসবা, ভবানীপুর থেকে একের পর এক বাড়ি হেলে পড়ার খবর সামনে আসে। চর্চা হয় বেআইনি নিরান নিয়েও।

এই বেআইনি নির্মাণে লাগাম টানতে তৎপর হয় প্রশাসন। কলোনি, ঠিকা বা বস্তি এলাকায় ছোট জমিতে কম জায়গা ছেড়েও বাড়ি নির্মাণ সম্ভব হবে বলে জানানো হয় পুরসভার তরফে। পাশাপাশি, বেআইনি নির্মাণকে বৈধ করার (রেগুলারাইজেশন) জন্য জরিমানা কমানোও হয়—আগে যেখানে ৩.২৭ লক্ষ টাকা দিতে হত, এখন তা কমিয়ে ৪২ হাজার টাকা করা হয়েছে।

তাছাড়া, নির্মাণ সংক্রান্ত তথ্য বোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে মালিক, প্রোমোটার বা ডেভেলপারের নাম, ঠিকানা, প্লট নম্বর, ফ্লোরের সংখ্যা ইত্যাদি সেখানে উল্লেখ করতে হবে। এটি না থাকলে নির্মাণ বেআইনি বলে ধরা হবে।


```