Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিশ্বে প্রথম, স্তন ক্যানসার নির্ণয়ে ক্লিনিক্যাল ট্রায়াল এসএসকেএম হাসপাতালে

দুই বাঙালি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার এবং পার্থ বসুর উদ্যোগে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি হয়েছে। দীপ্তেন্দ্র সরকার বলছেন, ক্যাম্পে ক্যাম্পে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, স্তনে কোনও লাম্প আছে কি না।

বিশ্বে প্রথম, স্তন ক্যানসার নির্ণয়ে ক্লিনিক্যাল ট্রায়াল এসএসকেএম হাসপাতালে

এসএসকেএম হাসপাতাল

শেষ আপডেট: 8 November 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: স্তন ক্যানসার নির্ণয়ে বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হল এসএসকেএম হাসপাতালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ 'হু'-এর সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা চালানো হচ্ছে বাংলার এই প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে। পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের স্তন ক্যানসার পরীক্ষা করা হচ্ছে।

দুই বাঙালি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার এবং পার্থ বসুর উদ্যোগে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি হয়েছে। দীপ্তেন্দ্র সরকার বলছেন, ক্যাম্পে ক্যাম্পে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, স্তনে কোনও লাম্প আছে কি না। যদি পাওয়া যায়, তাহলে ওই ছোট্ট ডিভাইস দিয়েই ক্যান্সার কি না তা নির্ণয় করা হয়। ধরা পড়লে হাবে বা স্পোকে রেফার করে দেওয়া হবে।

পরিসংখ্যান বলছে রাজ্যে যতজন ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে ১৩ শতাংশেরই স্তন ক্যান্সার দেখা যায়। খুব সহজেই আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে ক্যান্সার নির্ণয় করা যাচ্ছে। ইতিমধ্যেই প্রথম ফেজের ট্রায়াল শুরু হয়ে গেছে। দুয়ারে দুয়ারে গিয়ে স্তন ক্যানসার নির্ণয় করাই গবেষণার মূল লক্ষ্য।

রাজ্যের প্রত্যন্ত সব এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসার প্রতিরোধ করতে গেলে শুরুতেই রোগ নির্ণয় হওয়া জরুরি। তাহলেই সহজে চিকিৎসা শুরু করা যায়।


```