
প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 December 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় তোলাবাজির প্রতিবাদ করায় তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি তালতলা থানা এলাকার আগা মেহেদি স্ট্রিটে ঘটেছে।
অভিযোগ উঠছে, সবজির দোকানে ট্রে সরানো নিয়ে গন্ডগোলের শুরু হয়। সেই সময় মদ খেয়ে ২-৩ জন এসে অশান্তি শুরু করে দেয়। তারই প্রতিবাদ করায় সবজি ব্যবসায়ীর ছেলে সফি আহমেদকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সবজির দোকানে এসে প্রতিদিন তোলাবাজি করে কয়েকজন। এর আগেও বহুবার এ নিয়ে ঝামেলা হয়েছে। এদিনও সেই থেকেই অশান্তির শুরু। ঘটনায় একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ।
অভিযুক্তদের মধ্যে কেউ কোনও দলের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
কয়েক মাস আগেই কলকাতা ও সংলগ্ন বিধাননগরে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা সামনে এসেছিল। কখনও পারিবারিক বিবাদ, কখনও ব্যবসায় দ্বন্দ্বের কারণে হামলার ঘটনা ঘটে। কিন্তু এবার সকাল সকাল তালতলা থানা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।