Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সোমবার রাত থেকে গাছে ঝুলছে এক ব্যক্তির দেহ, সকাল পেরোলেও সরাল না পুলিশ, দমদমে চাঞ্চল্য

এলাকার বাসিন্দাদের বক্তব্য, খুন করেই দেহ ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। আসল কারণ জানা যাবে দেহ উদ্ধার হওয়ার পরই। কিন্তু এখনও সে ব্যাপারে কোনও উচ্চবাচ্য নেই পুলিশের মধ্যে।

সোমবার রাত থেকে গাছে ঝুলছে এক ব্যক্তির দেহ, সকাল পেরোলেও সরাল না পুলিশ, দমদমে চাঞ্চল্য

নিজস্ব ছবি

শেষ আপডেট: 18 March 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: দমদমের (Dumdum) বেদিয়াপাড়ায় রেল লাইনের ধারের একটি গাছ থেকে দেহ (Death) ঝুলতে দেখা যায়। সোমবার রাতে স্থানীয় বাসিন্দাদেরই তা প্রথমে চোখে পড়ে। সারা রাত তো বটেই, মঙ্গলবার সকাল পেরিয়ে দুপুর হতে চলল, দেহ নামাল না পুলিশ (Police)।

স্থানীয়দের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও তারা ঢিলেমি দিচ্ছে। এখনও ওখানেই ঝুলছে! অভিযোগ, কার এলাকায় ঘটনাটি ঘটেছে সেই নিয়ে দায় ঠেলাঠেলি করছে পুলিশ।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, খুন করেই দেহ ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। আসল কারণ জানা যাবে দেহ উদ্ধার হওয়ার পরই। কিন্তু এখনও সে ব্যাপারে কোনও উচ্চবাচ্য নেই পুলিশের মধ্যে।

দমদমের বেদিয়াপাড়ার ৩০ এ বাসস্ট্যান্ড এবং দমদম স্টেশনের মাঝামাঝি জায়গায় ১ নম্বর রেললাইনের ধারে থাকা একটি গাছে এক ব্যক্তির দেহ ঝুলতে দেখা যায়। ঝুলন্ত দেহটি কোন থানার আওতায়, তা নিয়েই সিঁথি থানা, দমদম জিআরপি, নাগেরবাজার থানার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সোমবার সন্ধে ৬টা থেকে দেহ গাছে ঝুলছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা জানাচ্ছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। যদিও এলাকাবাসীরা তা মানতে নারাজ। এখন দেখার, কখন পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। 


```