Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এন্টালির পরিত্যক্ত কারখানায় লাগানো হল 'বিপজ্জনক' বোর্ড, দু'জনের মৃত্যুর পর ফিরল হুঁশ

৪০ বছর পুরনো বাড়ি অথচ এতদিন বিপজ্জনক বাড়ির বোর্ড লাগানো ছিল না এই কারখানার বিল্ডিংয়ে।

এন্টালির পরিত্যক্ত কারখানায় লাগানো হল 'বিপজ্জনক' বোর্ড, দু'জনের মৃত্যুর পর ফিরল হুঁশ

বিপজ্জনক বাড়ির বোর্ড লাগানো হল কারখানার বিল্ডিংয়ে

শেষ আপডেট: 18 November 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়ে রবিবার। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বহু পুরনো বাড়ি হলেও এতদিন তাতে কোনও 'বিপজ্জনক' বোর্ড লাগানো ছিল না। তবে দুজনের মৃত্যুর পর অবশেষে ফিরল হুঁশ। সোমবারই লাগানো হল সেই বোর্ড। 

৪০ বছর পুরনো বাড়ি অথচ এতদিন বিপজ্জনক বাড়ির বোর্ড লাগানো ছিল না এই কারখানার বিল্ডিংয়ে। রবিবারের ঘটনার পর অবশেষে পুরসভার তরফে সেই বোর্ড লাগানো হয়। পাশাপাশি পরিস্থিতি খুঁটিয়ে দেখতে ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। 

দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থা পড়ে এই কারখানা। তবে রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তারক্ষীরা ছিলেন। রবিবার সন্ধের পর কারখানার ভিতরে হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার শব্দ পান তাঁরা। সেই আওয়াজ শুনেই দুজনে ভিতরে ঢোকেন। সেই সময় ভেঙে পড়া কংক্রিটের একটি অংশের আঘাতেই দুজনের মৃত্যু হয়। সূত্রের খবর, একজন চাপা পড়ে যাচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই অন্যজন চাপা পড়েন।

রবিবার ঘটনার পর অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ফিরহাদ হাকিম জানিয়েছেন, কারখানাটি অনেক পুরনো। তবে কলকাতা পুরসভার রেকর্ড দেখে তিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি কোনও একটি এজেন্সি বা কোম্পানি এটি কিনেছে। নিরাপত্তারক্ষীরা এদিন সন্ধের পর কারখানার ভিতর থেকে কিছু আওয়াজ পেয়েই ভিতরে যান। তারপরই বাড়ির একাংশ ভেঙে পড়ে তাদের মৃত্যু ঘটে। 


```