Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের সিইও দফতরের বাইরে বিক্ষোভ BLO-দের! ব্যারিকেড টপকে ঢুকতে গিয়ে আটক মহিলা আন্দোলনকারী

ফের প্রশ্নের মুখে রাজ্য সিইও দফতরের নিরাপত্তা। একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের।

ফের সিইও দফতরের বাইরে বিক্ষোভ BLO-দের! ব্যারিকেড টপকে ঢুকতে গিয়ে আটক মহিলা আন্দোলনকারী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 December 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রশ্নের মুখে রাজ্য সিইও দফতরের (WB CEO Office) নিরাপত্তা। একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ বিএলওদের (BLO)। সিইও দফতরের মূল ভবন পর্যন্ত পৌঁছানোর চেষ্টায় ব্যারিকেড টপকে ঢুকতে গিয়ে আটক এক মহিলা আন্দোলনকারী।

সোমবার দুপুরে বিএলও-দের (BLO) একটা বড় অংশ সিইও দফতরের বাইরে জমায়েত করে। তাঁদের সহযোগিতায় সামিল ছিল বিএলও অধিকার রক্ষা কমিটি। তাঁরা ভিতরে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপরই ধস্তাধস্তি, বিক্ষোভ শুরু হয়।

দফতরের সামনে ব্যারিকেড টেনে দেয় পুলিশ। সেগুলি ভেঙেই ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বিএলও-দের একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। পরপর নতুন নির্দেশ দেওয়া হচ্ছে কেন? নির্দেশের একটা সীমা থাকা উচিৎ।

বারবার অ্যাপের নিয়ম বদলের প্রতিবাদ জানান বিএলওরা। তাঁদের দাবি, "দিনের পর দিন যেভাবে বিএলওদের ওপর অনৈতিকভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে, সেজন্য গত শনিবার সিইও দফতরের কাছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে ইমেল করে জানানো হয়েছে, যে বিএলও-রা অ্যাপের আর কোনও কাজ করবে না।"

তাঁরা আরও বলেন, "আমরা ১১ তারিখের মধ্যে কাজ শেষ করে দিয়েছি। আমরা শিক্ষক-শিক্ষিকা। এবার আমাদের স্কুলে যেতে দেওয়া হোক। কিন্তু কোনওভাবেই তা করা হচ্ছে না।"  

বিক্ষোভকারী কয়েকজন ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই স্লোগান তুলতে থাকেন। পুলিশের তরফে মাইকিং করে অনুরোধ জানানো হয়, ব্যারিকেড থেকে নেমে যাওয়ার জন্য। কিন্তু অনেকেই সেই নিষেধাজ্ঞা অমান্য করেই উঠে পড়ার চেষ্টা করেন। এক মহিলা ব্যারিকেড টপকে ঢুকতে গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে। ইতিমধ্যেই সেই মহিলা আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে খবর সূত্রের।

প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৯  কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দেয় কমিশন (ECI)।

বুধবার (১৮ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর (SIR) চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের সিইও দফতরের (CEO Office) সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে ঘিরে ফেলার ঘটনায় দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে।

নির্বাচন কমিশন আরও উল্লেখ করেছে, বর্তমানে সিইও দফতরটি (WB CEO Office) কলকাতার নেতাজি সুভাষ রোডে বামার লরি ভবনের ভাড়া নেওয়া জায়গায় রয়েছে। নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে দফতরটি  খুব শীঘ্রই বিবাদী বাগ এলাকার স্ট্র্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন- উভয় দফতরেই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সিএপিএফ মোতায়েনের আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন (ECI)।

প্রসঙ্গত, ক'দিন আগে তিনিই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এসআইআর প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। স্থানীয় তৃণমূল সমর্থক (TMC) মহিলাদের নেতৃত্বে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো হয়।

এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও।


```