Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিজেপির সভায় বাধা, লেকটাউনে তুলকালাম, ধস্তাধস্তিতে জখম পুলিশকর্মী

লেকটাউনে বিজেপির সভা ঘিরে উত্তেজনা। ধস্তাধস্তির মধ্যে আহত হলেন এক পুলিশকর্মী, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন অতিরিক্ত বাহিনী।

বিজেপির সভায় বাধা, লেকটাউনে তুলকালাম, ধস্তাধস্তিতে জখম পুলিশকর্মী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 January 2026 15:43

দ্য ওয়াল ব্যুরো: লেক টাউনে (Lake Town) বিজেপির সভা ঘিয়ে ধুন্ধুমার! তৃণমূল (Trinamool Congress) কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল গেরুয়া শিবির। তাদের দাবি, লেক টাউন কালিন্দি মোড় (Kalindi More) এলাকায় দলের কর্মসূচির প্রস্তুতির সময় একদল তৃণমূল সমর্থক বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হন। ঘটনায় একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-Divisional Hospital) চিকিৎসা করা হয়েছে।

রবিবার দুপুরে লেক টাউন কালিন্দি মোড়ে দলের ‘সংকল্প যাত্রা’ (Sankalp Yatra) কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবেই শনিবার রাত থেকে এলাকায় বিজেপির পতাকা লাগানোর কাজ চলছিল। অভিযোগ, সেই সময়েই স্থানীয় তৃণমূল কর্মীরা সেখানে এসে বাধা দেন। বিজেপি কর্মীদের পতাকা লাগাতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। প্রথমে বচসা শুরু হলেও পরে পরিস্থিতি হাতাহাতি ও মারধরে গড়ায় বলে বিজেপির দাবি।

গেরুয়া শিবিরের বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত তিন থেকে চার জন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন। রাতের ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা করা হয়েছে। বিজেপির দাবি, আহতদের মধ্যে দলের সক্রিয় কর্মী ও সমর্থক—দু’পক্ষই রয়েছেন।

এই ঘটনার পর থেকেই লেক টাউন এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবেই তাঁদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। ‘সংকল্প যাত্রা’ ঘিরে যে প্রস্তুতি চলছিল, তা আটকাতেই এই হামলা বলে দাবি বিজেপির। গেরুয়া শিবিরের নেতাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবে কোনও কর্মসূচি করতে গেলেই তাঁদের উপর হামলা নামিয়ে আনা হচ্ছে। পাশাপাশি পুলিশের (Police) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ, ঘটনার সময় পুলিশি হস্তক্ষেপ যথেষ্ট সক্রিয় ছিল না।

যদিও এদিন দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেসময় বিজেপি কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের সঙ্গে পুলিশের বচসা বাধে। সাময়িক ধস্তাধস্তি হয় বলেও খবর। সেসময় এক পুলিশ আধিকারিক জখম হন। কোথা থেকে ধারালো অস্ত্র এল, সেনিয়ে উঠছে প্রশ্ন।

এদিকে, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের কোনও নেতা বা মুখপাত্র প্রকাশ্যে এই ঘটনার দায় অস্বীকার বা স্বীকার—কোনও মন্তব্যই করেননি।

এনিয়ে এক বিজেপি কর্মী বলেন, 'রড ও পাইপ নিয়ে মারধর করেছে। আমাদের রড দিয়ে মেরেছে। এখানে নাকি বিজেপি করা যাবে না।' 


```