Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা কৌস্তভের

অশান্তি থামাতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েনের দাবি জানিয়েছেন কৌস্তভ।

মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা কৌস্তভের

কলকাতা হাইকোর্ট ও বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী

শেষ আপডেট: 18 November 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বিজেপি। সোমবার সকালে বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ চক্রবর্তী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

বিজেপি নেতার দাবি, বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে যেন তুলে দেওয়া হয়। পাশাপাশি যত দ্রুত সম্ভব অশান্তি থামাতে যেন সিএপিএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) জওয়ানদের মোতায়েন করা হয়।

তবে এদিন প্রধান বিচারপতি উপস্থিত না থাকায় ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে আবেদন জানান কৌস্তভ। তবে আদালত জানিয়েছে, এদিন প্রধান বিচারপতি উপস্থিত না থাকার কারণে মঙ্গলবার হাইকোর্ট এই মামলা শুনবে।

শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ইতিমধ্যে সেখানে ২৪ ঘণ্টার জন্য জারি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। পাশাপাশি অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৮ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। বিক্ষোভের জেরে শিয়ালদ-লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এবার পুলিশের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়ে আদালতে মামলা ঠুকলেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা আইনজীবী নেতা কৌস্তভ।


```