Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: দিনভর পুলিশের লাঠিচার্জ, রাতে বাইকবাহিনীর দাপট, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। পুলিশের (Police) লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)।

SSC: দিনভর পুলিশের লাঠিচার্জ, রাতে বাইকবাহিনীর দাপট, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ চাকরিহারা শিক্ষকদের

Job deprived Teachers Protest

শেষ আপডেট: 16 May 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। পুলিশের (Police) লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)। রাতভর চোখের পাতা এক করতে পারেননি আন্দোলনকারীরা। 

রাতে বিকাশ ভবনের অদূরে যখন তাঁরা অবস্থান করছিলেন, তখনই সমানে বাইকবাহিনীর তাণ্ডব দেখেছেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ভয় দেখাতেই বাইকে চেপে শাসক ঘনিষ্ঠরা (TMC) দাপিয়ে বেড়িয়েছে। পুলিশে নালিশ জানালেও, কেউ কোনও উচ্যবাচ্চ দেখায়নি।

আজ, শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে। আন্দোলনকারীদের একাংশ হঠাৎ করেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তখনই হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের পেছনে হটিয়ে দেয়। এই ঘটনায় ফের সাময়িকভাবে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

চাকরিহারা আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানা পর্যন্ত কোনও অবস্থাতেই তাঁরা বিক্ষোভ তুলে নেবেন না। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিকাশ ভবনের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন চাকরি হারানো প্রার্থীরা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই তাঁরা অবস্থান চালিয়ে যান রাতভর। ব্যানার, পোস্টার ও স্লোগানে তাঁরা তাঁদের দাবি তুলে ধরেন।

সকাল থেকেই ফের শুরু হয় কর্মসূচি। সকলে একসঙ্গে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীতও গান শিক্ষকরা। ঠিক যেন স্কুলের প্রেয়ার।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজারের নির্দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসনও। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত একচুলও নড়বেন না।


```