Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: শুক্রবার আগেভাগেই বিকাশ ভবনে ছুটি ঘোষণা, সরকারি কর্মচারীদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত

শুক্রবার যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই ছুটি ঘোষণা করেছে বিকাশ ভবন। জানা গিয়েছে, এদিন দুপুর ৩টের পর ছুটি দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের।

SSC: শুক্রবার আগেভাগেই বিকাশ ভবনে ছুটি ঘোষণা, সরকারি কর্মচারীদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত

বিকাশ ভবন

শেষ আপডেট: 16 May 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)। গতকাল চাকরিহারাদের বিক্ষোভে আটকে পড়েন সরকারি কর্মীরা (Govt Employee)। শুক্রবার যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই ছুটি ঘোষণা করেছে বিকাশ ভবন। জানা গিয়েছে, এদিন দুপুর ৩টের পর ছুটি দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের।

আজ, শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে। আন্দোলনকারীদের একাংশ হঠাৎ করেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তখনই হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের পেছনে হটিয়ে দেয়। এই ঘটনায় ফের সাময়িকভাবে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

চাকরিহারা আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানা পর্যন্ত কোনও অবস্থাতেই তাঁরা বিক্ষোভ তুলে নেবেন না। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিকাশ ভবনের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন চাকরি হারানো প্রার্থীরা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই তাঁরা অবস্থান চালিয়ে যান রাতভর। ব্যানার, পোস্টার ও স্লোগানে তাঁরা তাঁদের দাবি তুলে ধরেন।

সকাল থেকেই ফের শুরু হয় কর্মসূচি। সকলে একসঙ্গে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীতও গান শিক্ষকরা। ঠিক যেন স্কুলের প্রেয়ার।

এদিন  বিকাশ ভবনের সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা বলেন, রাজনৈতিক ঝান্ডা বা দলের পতাকা ছেড়ে যদি কেউ তাঁদের লড়াইয়ে থাকতে চান, তবে স্বাগত। যাঁরা মার খেয়েছেন, তাঁদের পাশে গোটা দেশবাসী রয়েছেন। জীবন-জীবিকা ফিরিয়ে আনতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সত্যি কথা বলার কারণেই পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের।

এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজারের নির্দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত একচুলও নড়বেন না তাঁরা।


```