Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করেছেন শিক্ষক! খাস কলকাতার স্কুলে উঠল মারাত্মক অভিযোগ

দাবি, কম্পিউটার শেখানোর নামে করে তিনি একাধিক ছাত্রীদের গায়ে হাত দেন। অভিযোগ উঠতেই ওই শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। 

ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করেছেন শিক্ষক! খাস কলকাতার স্কুলে উঠল মারাত্মক অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 February 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার (Kolkata) এক স্কুলে ছাত্রীকে (Girl Student) অশালীনভাবে ছোঁয়ার অভিযোগ উঠল শিক্ষকেরই বিরুদ্ধে! এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। একজন ছাত্রী নয়, স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। 

টালা আদর্শ বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। দাবি, কম্পিউটার শেখানোর নামে করে তিনি একাধিক ছাত্রীদের গায়ে হাত দেন। অভিযোগ উঠতেই ওই শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। 

তাঁদের তরফে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক সরকারি বা স্থায়ী ছিলেন না, চুক্তির ভিত্তিতে কম্পিউটার শেখাতেন। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানিয়ে পুলিশকেও খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 

পর্ষদের তরফে বলা হয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। স্কুলের মধ্যে এই ধরনের কোনও ঘটনা ঘটলে তা কখনই বরদাস্ত করবে না পর্ষদ। 

বিগত কয়েক মাসে রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আরজি কর হাসপাতালের ঘটনা হোক কিংবা জয়নগর, এদিকে সোমবারই পানাগড়ের দুর্ঘটনা ঘটেছে যেখানে মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক তরুণীর। এসবের মধ্যে খোদ কলকাতার স্কুলে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ তাও আবার শিক্ষকের বিরুদ্ধে, বিরাট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাজ্য প্রশাসনের কপালে।


```